• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১২:০২:০০ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

বিএনপি জনগণের দল, এ দল কখনও মাঠ ছাড়ে না: বাবুল

১৪ নভেম্বর ২০২৫ সকাল ১১:৩৫:৪৮

বিএনপি জনগণের দল, এ দল কখনও মাঠ ছাড়ে না: বাবুল

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: কৃষকদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও ফরিদপুর-৪ (সদরপুর-ভাঙ্গা-চরভদ্রাসন) আসনের বিএনপি মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম বাবুল বলেছেন, বিএনপি জনগণের দল, এ দল কখনও মাঠ ছাড়ে না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপি আজও জনগণের অধিকার প্রতিষ্ঠায় লড়ছে।

১৩ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় ফরিদপুরের সদরপুর উপজেলার পশ্চিম শ্যামপুর গ্রামে ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শহিদুল ইসলাম বাবুল বলেন, যতই বাধা আসুক, আন্দোলন অব্যাহত থাকবে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে বিএনপি শেষ পর্যন্ত রাজপথে থাকবে। বিএনপি কোনোদিন পালাবে না। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জেল-জুলুম, নির্যাতন-নিপীড়নের পরও দেশ ছেড়ে কোথাও যাননি।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

তিনি আরও বলেন, ফ্যাসিস্ট হাসিনা তার দুর্নীতিবাজ এমপি-মন্ত্রীদের নিয়ে পালিয়ে গেছে। তিনি বিদেশে বসে আরাম-আয়েশে দিন কাটাচ্ছেন, আর দেশে তার রেখে যাওয়া কিছু সাধারণ নেতাকর্মীদের লকডাউন করার নির্দেশ দিচ্ছেন।

শহিদুল ইসলাম বাবুল আওয়ামী লীগের কর্মীদের উদ্দেশ্যে করে বলেন, যে নেতারা দেশের হাজার হাজার কোটি টাকা নিয়ে পালিয়ে বিদেশে বসে আছে। আপনারা তাদের কিছু টাকার লোভে লকডাউন করতে চান , অথচ সেই নেতাদের পরিবারের কেউ তো রাস্তায় নেই। তাই আপনাদের বলি ওই দূর্নীতিবাজ নেতাদের কথায় দেশের শান্তি-উশৃংখলা নষ্ট করবেন না।

এ সময় উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক কাজী বদরুতজামান বদু, সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্যা, যুগ্ম আহবায়ক কে এম আবু সাইদ প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০