• ঢাকা
  • |
  • শনিবার ২৯শে ফাল্গুন ১৪৩২ রাত ১২:২৩:০৫ (14-Mar-2026)
  • - ৩৩° সে:

দোয়ারাবাজারে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা

৪ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৫৯:৫১

দোয়ারাবাজারে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যৌথ আয়োজনে  স্বাস্থ্যসেবার মানোন্নয়ন সমস্যা নির্ণয় ও করণীয় নির্ধারণ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

৪ নভেম্বর মঙ্গলবার দোয়ারাবাজার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার অরূপ রতন সিংহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রথমে স্বাস্থ্য ব্যবস্থার ওপর মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন উপস্থাপন করেন আবাসিক মেডিকেল অফিসার ডা. দিব্যেন্দু রায় রাজীব। অপরদিকে পরিবার পরিকল্পনা বিভাগের প্রতিবেদন উপস্থাপন করেন প. প. পরিদর্শক রেদোয়ানুর রহমান।

Ad
Ad

এ সময় উপস্থিত সাংবাদিক, শিক্ষক, মানবাধিকার কর্মী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বশীল চিকিৎসক ও কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের দায়িত্বশীলরা  স্বাস্থ্যসেবার উপর বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন, মতামত, পরামর্শ ও দাবি উপস্থাপন করেন। এসব প্রশ্নের গঠনমূলক জবাব দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সালেহীন খান।

Ad

আহুত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অফিসার জনাব শামসুদ্দিন খান, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশার নেতৃবৃন্দ। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন
রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন
১৩ মার্চ ২০২৬ রাত ০৯:২৩:২২


রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
১৩ মার্চ ২০২৬ রাত ০৮:২২:৩৬

ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৩৫:৪৪


বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:০৯

চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:০৫


ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
১৩ মার্চ ২০২৬ বিকাল ০৫:১২:৪১



Follow Us