• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৬:৫৩ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

হোমিওপ্যাথিক ঔষধের আড়ালে অ্যালকোহলের ব্যবসা, আটক ১

৪ নভেম্বর ২০২৫ বিকাল ০৫:৪২:৪৩

হোমিওপ্যাথিক ঔষধের আড়ালে অ্যালকোহলের ব্যবসা, আটক ১

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর বাগমারা উপজেলা থেকে অবৈধ ও প্রাণঘাতী মাদকদ্রব্যসহ একজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। অভিযুক্ত ব্যক্তি হোমিওপ্যাথিক ঔষধের আড়ালে এ্যালকোহল ব্যবসা করতো।  
 

৩ নভেম্বর সোমবার রাতে র‌্যাব-৫ বাগমারা থানাধীন জোতিনগঞ্জ বাজার নামক এলাকায় অভিযান পরিচালনা করে। ঘটনাস্থল থেকে মাদক ব্যবসায়ী হোসেন আলী (৫০) কে ১১৬ বোতল অ্যালকোহলসহ আটক করেছে। আটক ব্যাক্তি উপজেলার মন্দিয়াল মধ্যপাড়া গ্রামের মৃত রিক প্রামাণিকের ছেলে।

মঙ্গলবার সকালে র‌্যাব-৫ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, অভিযুক্ত ব্যাক্তি দীর্ঘদিন যাবত হোমিওপ্যাথিক ঔষধের আড়ালে এ্যালকোহল বিক্রয় করতো। সে শতকরা ৯০ ভাগ অ্যালকোহলযুক্ত অবৈধ মাদকদ্রব্য যুব সমাজের কাছে বিক্রয় করে আসছে।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আসামির বিরুদ্ধে রাজশাহী জেলার বাগমারা থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে নিশ্চিত করেছে র‌্যাব-৫।
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০