• ঢাকা
  • |
  • বুধবার ২৬শে ফাল্গুন ১৪৩২ ভোর ০৫:১২:৫৩ (11-Mar-2026)
  • - ৩৩° সে:

খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য দোয়া প্রার্থনা

৩১ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৬:২৫:৩৯

খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য দোয়া প্রার্থনা

নারায়ণগঞ্জ প্রতিনিধি: বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য দোয়া প্রার্থনা করেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।

৩১ অক্টোবর শুক্রবার নারায়ণগঞ্জ কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদে জুম্মার নামাজের পূর্বে উপস্থিত মুসুল্লিদের উদ্দেশ্যে কেন্দ্রীয় কবরস্থানের কিছু উন্নয়ন কাজ নিয়ে কথা বলেন তিনি।

Ad
Ad

তিনি বলেন, মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, আমি আল্লাহর সিদ্ধান্তের ওপর নির্ভরশীল। আল্লাহর ইচ্ছায় দল এমপি থেকে চৌকিদার যে পদে আমাকে উপযুক্ত মনে করবেন, সেই পদে থেকেই আমি দলের পক্ষে জনগণের সেবা করতে প্রস্তুত আছি। নামাজ শেষে তিনি পাঁচ সহস্রাধিক মুসুল্লিদের মাঝে ৩১ দফার লিফলেট বিতরণ ও ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ করেন।

Ad

লিফলেট বিতরণ ও গণসংযোগকালে খোরশেদ বলেন, আওয়ামী দুঃশাসনে বাংলাদেশের রাষ্ট্রীয় অবকাঠামো ভেঙে পরেছে। তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য ৩১ দফা ও সবার আগে বাংলাদেশ স্লোগানকে সামনে রেখে আপনাদের সহযোগিতা কামনা করেছেন।

তিনি আরও বলেন, বিএনপি একটি বড় দল। এখানে এমপি হওয়ার মত অনেক যোগ্য মানুষ আছে। আমরা ব্যক্তি নয়, দলের সিদ্ধান্ত মেনে নিব। আমরা ধানের শীষের পক্ষে থাকব। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ঈদে ৫ দিন বন্ধ থাকবে সংবাদপত্র
ঈদে ৫ দিন বন্ধ থাকবে সংবাদপত্র
১০ মার্চ ২০২৬ রাত ০৮:৫৪:৩৫



পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তাকে বদলি
১০ মার্চ ২০২৬ রাত ০৮:১৩:১৬








Follow Us