• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ০১:৫৪:০১ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

রাজশাহীতে নিখোঁজের তিনদিন পর গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

২৯ অক্টোবর ২০২৫ সকাল ১১:৪৭:১৮

রাজশাহীতে নিখোঁজের তিনদিন পর গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে মাসুদা পারভীন ইভা (১৭) নামে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

২৮ অক্টোবর মঙ্গলবার বিকেলে নগরীর মৌলভী বুধপাড়ার একটি আম বাগান থেকে মাসুদার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠায় পুলিশ।

নিহত মাসুদা নগরীর মেহেরচন্ডী পূর্বপাড়ার ইকবাল হোসেনের মেয়ে। এছাড়া তিনি রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার কানপাড়া এলাকার দুর্জয়ের স্ত্রী। ইভা তিনদিন ধরে নিখোঁজ ছিলেন। তবে ওই গৃহবধূর স্বামী মো. দুর্জয়ের কোনো খোঁজ পাচ্ছে না পুলিশ। দুর্জয় স্ত্রী ইভাকে নিয়ে তিনি রাজশাহী নগরের দায়রাপাক এলাকায় ভাড়া থাকতেন।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

মতিহার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক জানান, ইভার মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাকে হত্যা করা হয়েছে। দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে স্থানীয়রা মরদেহটি দেখতে পান। পরে পুলিশে খবর দিলে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য লাশটি রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়।

ওসি আরও জানান, ইভার স্বামী দুর্জয়ের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এ হত্যাকাণ্ডের সঙ্গে তার সম্পৃক্ততা থাকতে পারে। বিষয়টির তদন্ত চলছে। এ নিয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬