• ঢাকা
  • |
  • সোমবার ২৫শে কার্তিক ১৪৩৩ রাত ০৯:৫১:০৭ (09-Nov-2026)
  • - ৩৩° সে:

ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৪ তম শাহাদত বার্ষিকী পালিত

২৮ অক্টোবর ২০২৫ বিকাল ০৫:৫০:১৯

ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৪ তম শাহাদত বার্ষিকী পালিত

ঝিনাইদহ প্রতিনিধি : শোক র‌্যালি, মিলাদ মাহফিল ও আলোচনা সভার মধ্যদিয়ে জেলার মহেশপুরে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৪ তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে। মহেশপুরের খালিশপুরস্থ সরকারি বীরশ্রেষ্ঠ শহীদ হামিদুর রহমান ডিগ্রি কলেজ শাহাদাত বার্ষিকী পালনের আয়োজন করে।

২৮ অক্টোবর মঙ্গলবার বেলা ১১টায় কলেজ প্রাঙ্গণ থেকে শোক র‌্যালি বের হয়।

র‌্যালিটি খালিশপুর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ প্রাঙ্গণে এসে শেষ হয়। এসময় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের প্রতিকৃতিত্বে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন অতিথি ও শিক্ষক-শিক্ষার্থীরা। পরে কলেজের মিলনায়তনে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন

সাজেকে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে আহত ১, আতঙ্কে জুমিয়ারা

আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. রফি উদ্দীন। অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মুক্তিযোদ্ধারা অংশ নেন।

আলোচনা সভায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের বীরত্বগাথা তুলে ধরে বক্তারা বলেন, দেশের স্বাধীনতার জন্য নিজের জীবন উৎসর্গ করে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ইতিহাসে অমর হয়ে আছেন। তাঁর জীবনগাঁথা থেকে তরুণ প্রজন্মের দেশপ্রেম ও ত্যাগের শিক্ষা নেওয়া উচিত।

পরে বীরশ্রেষ্ঠের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯





বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২২