• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই কার্তিক ১৪৩৩ সকাল ১১:৫৭:২৮ (23-Oct-2026)
  • - ৩৩° সে:

বুড়িচংয়ে কলেজ ছাত্রকে অপহরণ করে নির্যাতন, অতঃপর মৃত্যু

২৮ অক্টোবর ২০২৫ সকাল ০৮:৩০:২০

বুড়িচংয়ে কলেজ ছাত্রকে অপহরণ করে নির্যাতন, অতঃপর মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার বুড়িচং উপজেলায় অপহরণ করে নির্যাতনের পর ৭ দিন লাইফ সাপোর্টে থেকে অবশেষে কলেজ ছাত্র তুহিনের (১৯) মৃত্যু হয়েছে।

২৭ অক্টোবর সোমবার ঢাকায় একটি মেডিকেল কলেজ হাসপাতালে তুহিনের মৃত্যু হয় বলে তার মা ফেরদৌসী আক্তার নিশ্চিত করেছেন।

নিহত তুহিন উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের বাহেরচর গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে।

আরও পড়ুন

পূজার ছুটিতে পর্যটকের পদচারণায় মুখর সোনারগাঁয়ের পর্যটনকেন্দ্র

নিহতের মা ফেরদৌসী আক্তার জানান, তার ছেলে বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিল। পূর্ববিরোধের জেরে অভিযুক্তরা দীর্ঘদিন ধরে তার ছেলেকে হত্যার হুমকি দিয়ে আসছিল। গত ২০ অক্টোবর রাত সাড়ে ৮টায় উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের কামাল মিয়ার বাড়ির সামনে থেকে তুহিনকে একটি গাড়িতে তুলে নিয়ে যায়। এরপর অভিযুক্ত সাইফুল ইসলাম বাবুর গোবিন্দপুর পূর্ব পাশের বিল্ডিং ঘরে নিয়ে গিয়ে লোহার রড ও এসএস পাইপ দিয়ে মারধর করা হয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বুড়িচং উপজেলা হাসপাতালে, পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। ওই রাতে তার অবস্থার অবনতি হলে তারা তাকে ঢাকার একটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গত ৭ দিন সেখানে লাইফ লাইফ সাপোর্টে থাকার পর চিকিৎসাধীন অবস্থায় তুহিনের মৃত্যু হয়।

এঘটনায় গত ২০ অক্টোবর তুহিনের মা ফেরদৌসী আক্তার বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে আরও ৪ জনকে অজ্ঞাত আসামি করে বুড়িচং থানায় অভিযোগ করেন।

আরও পড়ুন

বোরহানউদ্দিনে বিদ্যুৎস্পৃষ্টে ২ ভাইয়ের মৃত্যু

অভিযুক্তরা হলেন- উপজেলার গোবিন্দপুর গ্রামের মো. সাইফুল ইসলাম বাবু (৪৫), মো. নাফিজ উদ্দিন (১৯), শ্রীপুর গ্রামের মো. জহির (৪২), আবদুল আলিমসহ (৪৫)।

এ বিষয়ে বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল হক জানান, অভিযোগ দায়েরের সাথে সাথে মামলাটি রুজু করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


দেশের বাজারে আজ আবারও কমল স্বর্ণের দাম
দেশের বাজারে আজ আবারও কমল স্বর্ণের দাম
২৩ অক্টোবর ২০২৬ সকাল ১১:৪১:৫৩







৪৩০ রান তাড়া করে অবিশ্বাস্য জয় শ্রীলঙ্কার
৪৩০ রান তাড়া করে অবিশ্বাস্য জয় শ্রীলঙ্কার
২৩ অক্টোবর ২০২৬ সকাল ০৯:৩৪:৩৫

রাহুলকে ‘ব্যর্থ মাল’ বলে কটাক্ষ মোদির
রাহুলকে ‘ব্যর্থ মাল’ বলে কটাক্ষ মোদির
২৩ অক্টোবর ২০২৬ সকাল ০৯:২৪:৪৪