• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে ভাদ্র ১৪৩৩ সন্ধ্যা ০৬:৫৬:৪৭ (13-Sep-2026)
  • - ৩৩° সে:

সাত দিন পর আংশিক উৎপাদনে ফিরলো বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র

২৭ অক্টোবর ২০২৫ সকাল ০৮:৫৮:৫৪

সাত দিন পর আংশিক উৎপাদনে ফিরলো বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: টানা সাত দিন বন্ধ থাকার পর উৎপাদনে ফিরেছে পার্বতীপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র। ২৬ অক্টোবর রোববার দুপুর ২টা থেকে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রটির ১ নম্বর ইউনিটটি চালু করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক।

গত ১৯ আক্টোবর দিবাগত রাতে যান্ত্রিক ত্রুটির কারণে ১ নম্বর ইউনিটটির উৎপাদন বন্ধ হয়ে গেলে তাপবিদ্যুৎ কেন্দ্রের পুরোপুরি উৎপাদন বন্ধ হয়ে যায়।

এদিকে ১৬ অক্টোবর থেকে বন্ধ রয়েছে ৩ নম্বর ইউনিটের বিদ্যুৎ উৎপাদন। ২০২০ সাল থেকে বন্ধ রয়েছে ২ নম্বর ইউনিটটি।

রোববার ১ নম্বর ইউনিটটি চালু হওয়ায় আংশিক উৎপাদনে ফিরলো তাপবিদ্যুৎ কেন্দ্রটি।

তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক জানান, ইউনিটগুলো চালুর জন্য প্রস্তুতকারক চিনা কোম্পানির সঙ্গে আলোচনা চলছে। ৩ নম্বর ইউনিটটি চালুর প্রস্তুতি নেওয়া হয়েছিল। কিন্তু এখনও বেশ কিছু সমস্যা রয়ে গেছে। ফলে এই ইউনিটের সমস্যা সমাধানের সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। ইউনিটটি চালু হতে আরও ৩ মাস সময় লাগতে পারে বলে তিনি আশা প্রকাশ করেছেন।

উৎপাদনের ফেরা তাপবিদ্যুৎ কেন্দ্রের ১২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন ১ নম্বর ইউনিটে বর্তমান উৎপাদন হচ্ছে ৫০ মেগাওয়াট।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিএনপির মনোনয়নপত্র বিক্রি ১৫ সেপ্টেম্বর
বিএনপির মনোনয়নপত্র বিক্রি ১৫ সেপ্টেম্বর
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৪:০২

ভাঙ্গায় বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
ভাঙ্গায় বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:৫৩

রামপালের ২য় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ
রামপালের ২য় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩০:৫০

হবিগঞ্জে ধর্ষণের পর হত্যা, ২ জনের ফাঁসির আদেশ
হবিগঞ্জে ধর্ষণের পর হত্যা, ২ জনের ফাঁসির আদেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২২:০১

ডেঙ্গুতে একদিনে মৃত্যু আরও ৬ জনের
ডেঙ্গুতে একদিনে মৃত্যু আরও ৬ জনের
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২১:২২




প্রতিশোধপরায়ণ হইনি, হতে চাই না: আইনমন্ত্রী
প্রতিশোধপরায়ণ হইনি, হতে চাই না: আইনমন্ত্রী
১৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১০:৩৩