• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৯শে কার্তিক ১৪৩৩ রাত ০৯:৫০:২৩ (03-Nov-2026)
  • - ৩৩° সে:

নাটোরে ১৩ টন গুলির খোসা নিয়ে চাঞ্চল্য

২৬ অক্টোবর ২০২৫ সকাল ০৮:০৭:৩৮

নাটোরে ১৩ টন গুলির খোসা নিয়ে চাঞ্চল্য

নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম উপজেলার আহম্মেদপুর বাজারের একটি গোডাউনে ১৩ টন এমপি কার্টিজ (গুলির খোসা) পাওয়া গেছে। বিষয়টি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসের এমপি কার্টিজগুলো মা বাবা কন্সট্রাকশন নামের একটি প্রতিষ্ঠান নিলামে বিক্রি করে। পরে আহম্মেদপুর বাজার এলাকার শিহাব এক্সপোর্ট এন্ড ইমপোর্ট এজেন্সির মালিক শিহাব উদ্দিন তা কিনে তার বাড়িতে গুদামজাত করেন।

শিহাব উদ্দিন আহম্মেদপুর গ্রামের রফেজউদ্দিনের ছেলে। তিনি ২৪ অক্টোবর শুক্রবার রাতে ট্রাকবোজাই করে গুলির খোসাগুলো নিয়ে যান। বিষয়টি স্থানীয়দের নজরে আসলে ২৫ অক্টোবর শনিবার তারা পুলিশকে খবর দেন।

আরও পড়ুন

দুর্গম পাহাড়ে উন্নয়নের ছোঁয়া, বদলাচ্ছে মানুষের জীবন

নাটোরের পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়েছেন। এমপি কার্টিজগুলো কারখানায় ব্যবহার করার জন্য নিয়ম মেনে রাজেন্দ্রপুর ক্যান্টমেন্ট থেকে বিক্রি করা হয়েছে। শিহাব উদ্দিন বৈধ কাগজপত্র দেখিয়েছেন। এতে কোনো আইনী জটিলতা নেই। তিনি এটি কারখানায় ব্যবহার করতে পারবেন।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



এশিয়া কাপে বাংলাদেশের দল ঘোষণা
এশিয়া কাপে বাংলাদেশের দল ঘোষণা
৩ নভেম্বর ২০২৬ রাত ০৮:১৮:২৩


৪ জেলায় নতুন এসপি
৪ জেলায় নতুন এসপি
৩ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৭:২০


জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধর মৃত্যু
জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধর মৃত্যু
৩ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৯:৪৮

পুলিশের ঊর্ধ্বতন ৭ পদে রদবদল
পুলিশের ঊর্ধ্বতন ৭ পদে রদবদল
৩ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:২৫:৪৯

এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ
এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ
৩ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৫:৫৪