• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ০৮:৫৪:৫১ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

মানিকগঞ্জ সাটুরিয়া বৃদ্ধার মরদেহ উদ্ধার

২০ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৬:১২:৫৪

মানিকগঞ্জ সাটুরিয়া বৃদ্ধার মরদেহ উদ্ধার

মানিকগঞ্জ সাটুরিয়া থেকে : ​মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় একটি জলাশয় ডুবা থেকে লক্ষ্মী রানী রাজবংশী (৮৫) নামের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ সাটুরিয়া থানা পুলিশ। নিহত এই বৃদ্ধা দীর্ঘদিনের প্যারালাইসিস রোগী ছিলেন।

অক্টোবর ২০ সোমবার উপজেলার দরগ্রাম ইউনিয়নের দরগ্রাম মাঝিপাড়া এলাকায় এই ঘটনাটি ঘটে। লক্ষ্মী রানী রাজবংশী ছিলেন মৃত যোগেশ রাজবংশীর স্ত্রী।

এই ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিহতের ছেলে রঞ্জিত রাজবংশী এবং ছেলের স্ত্রী পারবতী রাজবংশীকে আটক করেছে।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

স্থানীয় ও এলাকাবাসী ​সূত্রে জানা গেছে, উপজেলার দরগ্রাম মাঝিপাড়া গ্রামে লক্ষ্মী রানী রাজবংশীর ছেলে ও ছেলের স্ত্রীরা ঠিকমতো দেখাশোনা না করার করনে তিন মেয়ের বাড়িতে থাকতেন। সম্প্রতি লক্ষ্মী রানী রাজবংশী ছেলের বাড়িতে আসেন। ছেলে ও ছেলের স্ত্রীরা ঠিকমতো দেখাশোনা না করে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে । বৃদ্ধার নিথর দেহ রাতের অন্ধকারে বাড়ির পাশের একটি ডুবায় ফেলে রেখে যায়।

​খবর পেয়ে সাটুরিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থন থেকে মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ঘটনার খবর পেয়ে মানিকগঞ্জ পুলিশ সুপার মোচ্ছা. ইয়াসমিন খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন এবং সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আরও পড়ুন

জামালপুরে মক্তব শিক্ষার্থীকে ধর্ষণ, শিক্ষকের যাবজ্জীবন

​সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান,জিজ্ঞাসাবাদের জন্য ছেলে ও ছেলের বউকে থানায় আনা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০