• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ রাত ০৮:৫৬:১৪ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের এক দোভাষীর মরদেহ উদ্ধার

২০ অক্টোবর ২০২৫ সকাল ১০:১৫:৫৯

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের এক দোভাষীর মরদেহ উদ্ধার

পাবনা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত এক দোভাষীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১৮ অক্টোবর শনিবার রাতে উপজেলার সাহাপুর ইউনিয়নের দিয়ার সাহাপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহতের নাম আনোয়ার আহমেদ (৫০)। তিনি চট্টগ্রাম মহানগরের পাঁচলাইশ থানার পূর্ব নাসিরাবাদ এলাকার মৃত আব্দুল খালেকের পুত্র।

এ বিষয়ে বাসার মালিক হাবিবুর জানান, আনোয়ার আহমেদ দীর্ঘ আট বছর ধরে রাশিয়ান কোম্পানিতে দোভাষী হিসেবে কর্মরত ছিলেন। সম্প্রতি তিনি স্ত্রীসহ দশ দিনের ছুটিতে নিজ বাড়ি চট্টগ্রাম যান। ১৮ অক্টোবর শনিবার বিকেল তিনটার দিকে স্ত্রীকে চট্টগ্রামে রেখে তিনি আমাদের বাসায় ফেরেন।

রাত হয়ে গেলেও স্ত্রীর সঙ্গে যোগাযোগ না হওয়ায় স্ত্রী রিপা আমার স্ত্রীকে ফোনে তার স্বামীর খোঁজ নিতে বলেন। আমার স্ত্রী আনোয়ার আহমেদের ঘরে গিয়ে দেখতে পান, ঘরের ভেতরে মেঝে মোছার কাপড় হাতে তিনি অচেতন অবস্থায় পড়ে আছেন।

খবর পেয়ে আমি দ্রুত ট্রিপল নাইনে কল করে পুলিশে খবর দেই। খবর পেয়ে ঈশ্বরদী থানার এসআই লতিফুর রহমান ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন এবং মরদেহ উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। পরে তা ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।

এ বিষয়ে ঈশ্বরদী থানার ওসি আ স ম আব্দুন নুর জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭