• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৯:১১ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

সীমান্ত দিয়ে পালানোর সময় দুই আওয়ামী লীগ নেতা আটক

১৭ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৭:৫৪:৪৬

সীমান্ত দিয়ে পালানোর সময় দুই আওয়ামী লীগ নেতা আটক

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর প্রস্তুতিকালে অভিযান চালিয়ে দুইজন আওয়ামী লীগ নেতাকে আটক করেছে পুলিশ।

১৭ অক্টোবর শুক্রবার বিকেল সাড়ে ৪টায় দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মো. মারফাত হোসাইন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আটক দুজন আওয়ামী লীগ নেতা জেলার বিরামপুর উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের সীমান্তবর্তী ভেলার পাড় গ্রামে শুক্রবার সকালে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। স্থানীয় লোকজন তাদের আটক করে অবস্থান সম্পর্কে জিজ্ঞাসাবাদ করলে তারা সন্তোষজনক উত্তর দিতে না পারায় সন্দেহ সৃষ্টি হয়। পরে বিষয়টি তাৎক্ষণিকভাবে বিরামপুর থানাকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে আসে।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

আটক হলেন- বরগুনা সদর উপজেলার চরকলোনী গ্রামের মো. আজাহার আলীর ছেলে মাহামুদুল আজাদ রিপন (৪৮)। তিনি বরগুনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং অপর জন বরিশাল জেলার উজিরপুর উপজেলার কেশবকারী গ্রামের রফিজ উদ্দিনের ছেলে হাফিজুর রহমান ইকবাল (৫৭)। তিনি উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিদর্শক মো. মমতাজুল হক জানান, আটক দুই জন পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে তারা সীমান্ত এলাকা দিয়ে ভারতে পালানোর উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিলেন।

আটক দুজনকে শুক্রবার সন্ধ্যায় দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। বিচারকের নির্দেশে তাদেরকে জেলহাজতে পাঠানো হবে বলে জানিয়েছেন কোর্ট পুলিশ পরিদর্শক আমিনুল ইসলাম।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০