• ঢাকা
  • |
  • সোমবার ১১ই কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৬:২১:১২ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

সাদুল্লাপুরে এনজিও কর্মীর মরদেহ উদ্ধার

১৭ অক্টোবর ২০২৫ বিকাল ০৫:০৮:০৬

সাদুল্লাপুরে এনজিও কর্মীর মরদেহ উদ্ধার

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুরে বিল্লাল হোসেন (৩৫) নামের এক এনজিও কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

১৭ অক্টোবর শুক্রবার দুপুরে জেলার বে-সরকারি উন্নয়ন সংস্থা এসকেএস ফাউন্ডেশনের সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট শাখার আবাসিক রুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত বিল্লাল হোসেন ওই শাখার সহকারী ব্যবস্থাপক হিসাবে কর্মরত ছিলেন। তার বাড়ি পঞ্চগড় জেলায়।

আরও পড়ুন

ফতুল্লায় শিক্ষার্থী ফারজানার মৃত্যু: স্বামীসহ সাতজনের বিরুদ্ধে মামলা

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ স্বপন কুমার সরকার জানান, খবর পেয়ে বিল্লাল হোসেনের মরদেহ উদ্ধার করা হয়। তার অফিসের আবাসিক রুমের ফ্যানের অ্যাঙ্গেলের সঙ্গে গামছা ও মাফলার গলায় প্যাঁচিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


‘ডি-থ্রি’ নিলামে জাতীয় তারকাদের নিয়ে কাড়াকাড়ি
‘ডি-থ্রি’ নিলামে জাতীয় তারকাদের নিয়ে কাড়াকাড়ি
২৬ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:১৮:৪২


ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
২৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৩৯:২৮



একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রারকে বদলি
একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রারকে বদলি
২৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:০১:০৪