• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে ভাদ্র ১৪৩৩ দুপুর ১২:৪৭:৫০ (11-Sep-2026)
  • - ৩৩° সে:

নবীনগরে বন্ধুর হাতে বন্ধু খুন; অতঃপর গ্রেফতার

১৭ অক্টোবর ২০২৫ দুপুর ০২:৪৩:০১

নবীনগরে বন্ধুর হাতে বন্ধু খুন; অতঃপর গ্রেফতার

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাল্যবন্ধুকে কুপিয়ে ও জবাই করে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

১৬ অক্টোবর বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। ইতোমধ্যে পুলিশ অভিযুক্ত বন্ধুকে গ্রেফতার করেছে। নিহত উমর হাসান (২৪) উপজেলার বিটঘর ইউনিয়নের মহেশপুর গ্রামের মুরশিদ মিয়ার বাড়ির জাকির হোসেনের ছেলে।

অভিযুক্ত খাইরুল আমিন (২৪) একই গ্রামের পশ্চিম পাড়ার বাসিন্দা চান মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, এ ঘটনায় নবীনগর থানার ওসি শাহিনুর ইসলামের নেতৃত্বে পুলিশ অভিযান পরিচালনা করে দুই ঘণ্টার মধ্যেই অভিযুক্ত বন্ধুকে গ্রেফতার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, উমর ও খাইরুল শৈশবকাল থেকেই ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। সম্প্রতি ব্যক্তিগত বিরোধের জেরে তাদের মধ্যে সম্পর্কের টানাপোড়া দেখা দেয়। বৃহস্পতিবার রাত আনুমানিক ২টার দিকে উমরের ঘরের সিঁধ কেটে খাইরুল প্রবেশ করেন। প্রথমে ধারালো দা দিয়ে উমরের ঘাড়ে ও হাতে উপর্যুপরি কোপ দেন। এরপর তাকে জবাই করে মৃত্যু নিশ্চিত করে পালানোর চেষ্টা করেন। এ সময় উমরের মা রাহেলা বেগম দস্তা দস্তির শব্দ শুনে ছেলের ঘরে প্রবেশ তার কোমরে জড়িয়ে ধরে চিৎকার চেঁচামেচি করতে থাকলে তাকেও ঘাতক খাইরুল পায়ে কোপ মেরে আহত করে পালিয়ে যান।

নবীনগর থানার ওসি শাহিনুর ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ সদস্যদের সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করি। ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরে খাইরুল প্রথমে উমরকে কুপিয়ে ও পরে জবাই করে হত্যা করেন।

তিনি আরও বলেন, অভিযুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৯/১১ হামলার ২৫ বছর আজ
৯/১১ হামলার ২৫ বছর আজ
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২৮:৫২


এনবিআরের আরও তিন কর্মকর্তার দণ্ড মওকুফ
এনবিআরের আরও তিন কর্মকর্তার দণ্ড মওকুফ
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২১:৪৮


রুশ হামলায় ইউক্রেনে নিহত ৭, আহত ৭৬
রুশ হামলায় ইউক্রেনে নিহত ৭, আহত ৭৬
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:১৩:৪০

দ্বিতীয় লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির
দ্বিতীয় লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০৬:৪৭


বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন
বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০৩:৩০

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০০:২২