• ঢাকা
  • |
  • সোমবার ২৫শে কার্তিক ১৪৩৩ রাত ০৯:২৩:২৭ (09-Nov-2026)
  • - ৩৩° সে:

শ্রীপুরে তারেক রহমানের পক্ষ থেকে দরিদ্রদের মাঝে খাবার বিতরণ

১৫ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৬:৩২:২৯

শ্রীপুরে তারেক রহমানের পক্ষ থেকে দরিদ্রদের মাঝে খাবার বিতরণ

গাজীপুরের ​(শ্রীপুর) প্রতিনিধি : রাজনীতির আসল উদ্দেশ্য মানুষের পাশে দাঁড়ানো—এই বার্তা ছড়িয়ে দিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে গাজীপুরের শ্রীপুরে দরিদ্র ও পথচারীদের জন্য এক মানবিক খাবারের আয়োজন করেছে ছাত্রদল।

১৫ অক্টোবর ​বুধবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে তরী রেস্টুরেন্ট প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে শ্রীপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিয়াউল করিম মোরল রিফাত নেতৃত্ব দেন।

​আয়োজনে শতাধিক ক্ষুধার্ত, পথচারী ও ভিক্ষুক শ্রেণির মানুষ সুশৃঙ্খলভাবে চেয়ারে বসে খাবার গ্রহণ করেন। তাদের জন্য পরিবেশন করা হয় ভাত, ডাল, ভর্তা, সবজি এবং মুরগি কিংবা মাঝে মাঝে গরুর মাংস।
স্থানীয়ভাবে পরিচিত তরী রেস্টুরেন্ট কর্তৃপক্ষ জানায়, গত চার বছর ধরে প্রতি বুধবার, বিশেষ করে হাটের দিনে, 
স্থানীয়ভাবে পরিচিত তরী রেস্টুরেন্ট কর্তৃপক্ষ জানায়, গত চার বছর তারা অসহায় ও দরিদ্র মানুষের জন্য খাবারের এই আয়োজন করে আসছে। প্রথমে এটি ব্যক্তিগত উদ্যোগ থাকলেও, এখন সমাজের বিভিন্ন শ্রেণির মানুষ এই উদ্যোগে পাশে দাঁড়াচ্ছে, যা মানুষের প্রতি মানুষের ভালোবাসা আরও বাড়িয়েছে।

আরও পড়ুন

সাজেকে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে আহত ১, আতঙ্কে জুমিয়ারা

আয়োজন শেষে গাজীপুর জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও শ্রীপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিয়াউল করিম মোরল রিফাত বলেন, "রাজনীতির মূল লক্ষ্য মানুষের সেবা করা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তরুণদের অনুপ্রেরণা তারেক রহমান সবসময় চান, তরুণরা জনগণের দুঃখ–কষ্টে পাশে থাকুক। তরী রেস্টুরেন্টের এই মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। বিএনপি ও ছাত্রদল মানুষের জন্য রাজনীতি করে, ক্ষমতার জন্য নয়।"

​এ সময় আরও উপস্থিত ছিলেন মাসুম আহম্মেদ (সাবেক আহ্বায়ক, পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদল), ওরাইসুল রানা (সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, গাজীপুর জেলা ছাত্রদল), সিয়াম আহাম্মেদ (সাধারণ সম্পাদক, গোসিংগা ইউনিয়ন ছাত্রদল), আবদুল্লাহ আজাদ (শ্রীপুর পৌর ছাত্রদল), মোশাররফ হোসেন (গাজীপুর ইউনিয়ন ছাত্রদল), জহিরুল ইসলাম (সহ-সভাপতি, মাওনা ইউনিয়ন ছাত্রদল) এবং সিহাব আহাম্মেদ (মাওনা ইউনিয়ন ছাত্রদল) সহ অন্যান্য স্থানীয় ছাত্রদল নেতারা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯





বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২২


এনসিপিতে যুক্ত হলেন নারী পাইলট ফারিয়াল হামিদ
এনসিপিতে যুক্ত হলেন নারী পাইলট ফারিয়াল হামিদ
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫১:৪২