• ঢাকা
  • |
  • রবিবার ৯ই কার্তিক ১৪৩৩ ভোর ০৪:৩৭:১৯ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

কুড়িগ্রামে শাপলা তুলতে গিয়ে নৌকা থেকে পড়ে প্রাণ গেলো শিশুর

১১ অক্টোবর ২০২৫ দুপুর ০১:৩৩:০৭

কুড়িগ্রামে শাপলা তুলতে গিয়ে নৌকা থেকে পড়ে প্রাণ গেলো শিশুর

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রাম সদরের পাঁচগাছীতে শাপলা ফুল তুলতে গিয়ে নৌকা থেকে পড়ে মমিন (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

১১ অক্টোবর শনিবার বেলা ১১টার দিকে ওই ইউনিয়নের ছড়ার পাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু মমিন ওই এলাকার শামসুল হকের ছেলে।

স্থানীয়রা জানান, নিহত শিশু মমিন ও তার সমবয়সী বন্ধুদের সাথে বাড়ির পাশে বিলে নৌকাতে করে শাপলা ফুল তুলতে যায়। এসময় নৌকা থেকে পানিতে পড়ে নিখোঁজ হয় সে। পরে পরিবারের লোকজন জানতে পেরে তার মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন

বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

সদরের পাঁচগাছী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার পানিতে ডুবে এক শিশুর মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ