• ঢাকা
  • |
  • সোমবার ২৫শে কার্তিক ১৪৩৩ রাত ১০:০৬:৩৩ (09-Nov-2026)
  • - ৩৩° সে:

নওগাঁয় রাইফেল ক্লাবের নব গঠিত কমিটির পরিচিতি সভা

৮ অক্টোবর ২০২৫ দুপুর ০২:৫৭:১৪

নওগাঁয় রাইফেল ক্লাবের নব গঠিত কমিটির পরিচিতি সভা

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ জেলা রাইফেল ক্লাবের নবগঠিত কমিটির পরিচিতি সভা অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

৭ অক্টোবর মঙ্গলবার রাতে শহরের বিয়াম ল্যাবরেটরি স্কুল মিলনায়তনে এ পরিচিতি সভার আয়োজন করে নওগাঁ রাইফেল ক্লাব।

সভায় সভাপতিত্ব করেন নওগাঁ জেলা পুলিশ সুপার ও রাইফেল ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ সাফিউল সারোয়ার বিপিএম। নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক সরদার মাহমুদ উত্তাল সভাটি সঞ্চালনার দায়িত্ব পালন করেন। পরিচিতি সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার, ইবনুল আবেদীন, নওগাঁ জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এস. এম. সিরাজুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন ডা.মনির আলী আকন্দ, জেলা হিসাবরক্ষক কর্মকর্তা খাঁন মোঃ মজাহারুল ইসলাম, নওগাঁ জেলা প্রেস ক্লাব এর সভাপতি এ এস এম রায়হান আলম, সাধারন সম্পাদক বেলায়েত হোসেন, জেলা সাংবাদিক ইউনিয়ন নওগাঁর সভাপতি এস. এম. আজাদ হোসেন মুরাদ, বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শরিফুর রহমান প্রমূখ।

আরও পড়ুন

সাজেকে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে আহত ১, আতঙ্কে জুমিয়ারা

সভায় বক্তারা, নবগঠিত কমিটির সদস্যদের অভিনন্দন জানান এবং ক্লাবের ভবিষ্যৎ কার্যক্রম যেন স্বচ্ছতা, জবাবদিহিতা ও সংগঠনের আদর্শ বজায় রেখে পরিচালিত হয় সে বিষয়ে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। তারা আশা প্রকাশ করেন, রাইফেল ক্লাবের নতুন কমিটি জেলার তরুণ সমাজকে শৃঙ্খলাপূর্ণ, দায়িত্বশীল এবং দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখবে। আলোচনা পর্ব শেষে অতিথিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয় এবং এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯





বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২২