• ঢাকা
  • |
  • সোমবার ২রা অগ্রহায়ণ ১৪৩৩ রাত ০৯:২৫:৩৩ (16-Nov-2026)
  • - ৩৩° সে:

সিলেটে ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয় ছাত্র খুন, আটক ২

১৩ জুন ২০২৩ দুপুর ০১:৩৮:৪৮

সিলেটে ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয় ছাত্র খুন, আটক ২

সিলেট প্রতিনিধি: সিলেটের বালাগঞ্জে বাড়ী ফেরার পথে ছুরিকাঘাতে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী খুন হয়েছেন। তিনি বেসরকারি নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয়ের সিএসই দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

১২ জুন সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে বালাগঞ্জ উপজেলার বনগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থী বালাগঞ্জের দেওয়ানবাজার ইউনিয়নের বনগাঁও গ্রামের এখলাছুর রহমানের ছেলে আতিকুর রহমান (২৫)।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে সাংবাদিককে হত্যা চেষ্টা: জড়িতদের গ্রেফতারের ৪৮ ঘণ্টার আলটিমেটাম

নিহতের ভাই এবাদুর রহমান বলেন, আতিকুর সিলেট শহরে থাকতেন। সোমবার সকালে তিনি একটি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে শিক্ষকতার জন্য ইন্টারভিউ দেন। পরে বিকেলে গ্রামের বাড়িতে ফেরার পথে কয়েকজন যুবক তাকে ছুরিকাঘাত করেন।

তিনি জানান, সকালে তার আরেক ভাই মতিউর রহমান গ্রামের নজরুল ইসলাম নামের এক যুবককে বাড়ির আঙিনার রাস্তা দিয়ে চলাচল করতে নিষেধ করেন। এর জেরে শহরে থাকা তার ছোটভাই আতিকুরকে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাত করা হয়।

পুলিশ জানায়, গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যা ৬টার দিকে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

জামালপুর বিজিবির অভিযানে ভারতীয় নৌকা জব্দ

বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমাপ্রসাদ চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রতিবেশীর সঙ্গে পূর্ববিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এ ঘটনায় পুলিশ দু’জনকে আটক করেছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের আটকে অভিযান চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







জামালপুর বিজিবির অভিযানে ভারতীয় নৌকা জব্দ
জামালপুর বিজিবির অভিযানে ভারতীয় নৌকা জব্দ
১৬ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:২১:২৩