• ঢাকা
  • |
  • সোমবার ২৪শে কার্তিক ১৪৩৩ রাত ০৩:৪৩:৫১ (09-Nov-2026)
  • - ৩৩° সে:

লালমনিরহাটে থানা ঘেরাও মামলায় যুবদল নেতা লাভলু গ্রেফতার

৪ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৬:০৮:৩০

লালমনিরহাটে থানা ঘেরাও মামলায় যুবদল নেতা লাভলু গ্রেফতার

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা থানা ঘেরাও মামলায় যুবদলের বহিষ্কৃত নেতা ইউনুস আলী লাভলুকে আটক করেছে পুলিশ।

৪ অক্টোবর শনিবার দুপুরে হাতীবান্ধা উপজেলার আমতলা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, লাভলু থানায় হামলা, ভাঙচুর ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের হওয়া মামলার এজাহারনামীয় ২ নম্বর আসামি। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন।

আরও পড়ুন

নওগাঁয় ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠছে মঙ্গলবার

এর আগে লালমনিরহাটের পাটগ্রাম থানা থেকে দুই আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে থানায় হামলা-ভাঙচুর ও হাতীবান্ধা থানায় পুলিশকে অবরুদ্ধ রাখার অভিযোগে বিএনপি ও অঙ্গসংগঠনের ২৭ জনের নাম উল্লেখ করে মামলা করে পুলিশ।

গত ৩ জুলাই রাতে হাতীবান্ধা থানার উপপরিদর্শক (এএসআই) শাহেদুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় আরও অজ্ঞাতনামা শতাধিক ব্যক্তিকেও আসামি করা হয়। এতে যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও ছাত্রদলের কয়েকজন নেতার নাম রয়েছে।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন্নবী বলেন, গ্রেফতার ইউনুস আলী লাভলুর বিরুদ্ধে আদালতের পরোয়ানা ছিল। তাকে শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন

ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ যুবলীগ-ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার

স্থানীয় সূত্রে জানা যায়, লাভলু পূর্বে হাতীবান্ধা উপজেলা যুবদলের সহ-সভাপতি ছিলেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সম্প্রতি তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




ঢাবি ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ, আটক ৩
ঢাবি ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ, আটক ৩
৮ নভেম্বর ২০২৬ রাত ০৯:৩১:৪৯



মালদ্বীপকে হারিয়ে সেমিতে পাকিস্তান
মালদ্বীপকে হারিয়ে সেমিতে পাকিস্তান
৮ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩:৫০