• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩১শে ভাদ্র ১৪৩৩ সকাল ০৭:৩২:৫৭ (15-Sep-2026)
  • - ৩৩° সে:

তারেক রহমানের পক্ষ থেকে নাটোরে দুর্গাপূজা উপলক্ষে উপহার বিতরণ

২৮ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:৩৩:৪১

তারেক রহমানের পক্ষ থেকে নাটোরে দুর্গাপূজা উপলক্ষে উপহার বিতরণ

স্টাফ রিপোর্টার : নাটোরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতনী ধর্মাবলম্বীদের মাঝে শুভেচ্ছা উপহার বিতরণ করেছে বিএনপি।

২৮ সেপ্টেম্বর রোববার বিকেল ৩টায় নাটোর জেলা বিএনপির সদস্য ও আমরা বিএনপি পরিবার-এর উপদেষ্টা শিল্পপতি মো. আবুল কাশেমের উদ্যোগে শহরতলীর দত্তপাড়ায় অবস্থিত তার নিজ বাসভবনে আনুষ্ঠানিকভাবে এসব অনুদান হস্তান্তর করা হয়।

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসন এলাকার সকল পূজার্থীদের উদ্দেশ্যে এই শুভেচ্ছা বিনিময় ও অনুদান প্রদান করা হয়। নগদ অনুদান হিসেবে প্রতিটি পূজা মণ্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে ৫ হাজার টাকা করে প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহির উদ্দিন জহির, জেলা যুবদলের প্রচার সম্পাদক শফিকুল ইসলাম মালেক এবং জেলা সাইবার দলের সাধারণ সম্পাদক গুলমেরাজ হ্যামলেট।

বক্তারা বলেন, বাংলাদেশের ঐতিহ্যবাহী সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে সব ধর্মের মানুষকে একসাথে কাজ করতে হবে। তারা আরও উল্লেখ করেন, ধর্ম যার যার হলেও উৎসব সবার-এ চেতনাকে ধারণ করেই বিএনপি সবসময় জনগণের পাশে থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

১৩ দিনে রেমিট্যান্স ১৭ হাজার ৫৫২ কোটি টাকা
১৩ দিনে রেমিট্যান্স ১৭ হাজার ৫৫২ কোটি টাকা
১৪ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৫৯:২২



মণিরামপুরে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক
মণিরামপুরে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক
১৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:০৮

হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে কৃষক নিহত, আহত ৩
হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে কৃষক নিহত, আহত ৩
১৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫২:৫৮

ভয়ংকর হয়ে উঠছে ডেঙ্গু, একদিনে ৮ জনের মৃত্যু
ভয়ংকর হয়ে উঠছে ডেঙ্গু, একদিনে ৮ জনের মৃত্যু
১৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৭:৩৯




নিবন্ধন পেল অনলাইন এডিটরস অ্যালায়েন্স
নিবন্ধন পেল অনলাইন এডিটরস অ্যালায়েন্স
১৪ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:১৮:৪১