• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১২:০৪:৫২ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

ফটিকছড়িতে সেনা অভিযানে বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার

২৪ সেপ্টেম্বর ২০২৫ রাত ০৮:০৬:৩০

ফটিকছড়িতে সেনা অভিযানে বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র-গোলাবারুদ ও মাদকদ্রব্য উদ্ধার হয়েছে। এ ঘটনায় মো.আব্দুল হালিম প্রকাশ ইমন নামে এক যুবককে আটক করা হয়েছে।

২৪ সেপ্টেম্বর মঙ্গলবার গভীর রাতে রাত ২টা থেকে সকাল ৬.২০টা পর্যন্ত খিরাম আর্মি ক্যাম্পের একটি বিশেষ টিম এই অভিযান পরিচালনা করে।

অভিযানকালে আব্দুল্লাহপুর ইউনিয়নের চেয়ারম্যান অহিদুল আলমের ভাতিজা মো. ইরফানের বাড়িতে তল্লাশি চালানো হলেও কোনো কিছু পাওয়া যায়নি। তবে একই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা বিএনপি নেতা মো. আব্দুল হালিম প্রকাশ ইমনের বাড়ি থেকে বিপুল অস্ত্র ও সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে, রাইফেল ১টি রাইফেল অ্যামুনিশন ৩ রাউন্ড, পিস্তলের অ্যামুনিশন ৬ রাউন্ড, বন্দুকের কার্তুজ ৭টি, ব্ল্যাংক কার্তুজ ১১টি, মোবাইল ফোন ১৬টি চাইনিজ কুড়াল ১টি, পাহাড়ি দা ২টি, ছোট-বড় চাকু ৭টি, চেইন ১টি ব্যবহৃত, ইয়াবা, মদ ও গাঁজা।

আটককৃত আব্দুল হালিম প্রকাশ ইমনকে জিজ্ঞাসাবাদের জন্য লক্ষীছড়ি জোনে নেয়া হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র, মাদক ও সরঞ্জামাদি সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. আতিকুর রহমানের মাধ্যমে আগামীকাল ফটিকছড়ি থানায় হস্তান্তর করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০