• ঢাকা
  • |
  • সোমবার ২৫শে কার্তিক ১৪৩৩ রাত ১০:০৬:২৮ (09-Nov-2026)
  • - ৩৩° সে:

ডেরা রিসোর্ট বন্ধ ও এশিউর গ্রুপের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি

২৪ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:২৬:৫৯

ডেরা রিসোর্ট বন্ধ ও এশিউর গ্রুপের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি

মানিকগঞ্জ প্রতিনিধি: মন্ত্রণালয়ের আদেশের পর ডেরা রিসোর্ট বন্ধ ও এশিয়ার গ্রুপের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য স্মারকলিপি প্রদান করেছে এলাকাবাসী ও তৌহিদী জনতা।

২৪ সেপ্টেম্বর বুধবার দুপুরে মানিকগঞ্জ জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লার কাছে এই স্মারকলিপি প্রদান করা হয়।

লিখিত স্মারকলিপিতে পাঁচ দাবি জানান এলাকাবাসীরা। তারা বলেন, ডেরা রিসোর্টের কার্যক্রম বন্ধ করে কলকারখানা স্থাপন করে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। দখলকৃত কবরস্থান উদ্ধার করে গ্রামবাসীর জন্য উন্মুক্ত করতে হবে। ভরাটকৃত সরকারি খাল উদ্ধার করে ফসলি জমির জলাবদ্ধতা নিরসনের জন্য খালটি পুন:খনন করতে হবে। জমিজমা হারানো ক্ষতিগ্রস্তদের জমিজমা উদ্ধার এবং সর্বশেষ দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি এলাকাবাসীর।

আরও পড়ুন

সাজেকে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে আহত ১, আতঙ্কে জুমিয়ারা

স্মারকলিপি প্রদান কালে জেলা ইমাম পরিষদের সভাপতি সাঈদ নূর, জেলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুজিবুর রহমান, ঘিওর উপজেলা পরিষদের ইমাম আলমগীর হোসেন, মুফতি হাসান মুহাম্মদ শরীফ, নবগ্রাম জামে মসজিদের ইমাম মুহামুদুল্লাহ আল মাহমুদ, ভুক্তভোগী আব্দুর রাজ্জাক, মোহাম্মদ লিটন মিয়া সহ গ্রামবাসী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জেলার ঘিওর উপজেলার বালিয়াখোরা ইউনিয়নে অবস্থিত এই ডেরা রিসোর্ট এন্ড স্পা সেন্টার। ২০২২ সালে এই রিপোর্টটি প্রতিষ্ঠা করে এশিউর গ্রুপ। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯





বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২২