• ঢাকা
  • |
  • শুক্রবার ২৯শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বিকাল ০৪:০২:৫২ (12-Jun-2026)
  • - ৩৩° সে:

টুঙ্গিপাড়ায় একাধিক মাদক মামলার আসামি ৫৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার

২১ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১০:২৩:২৮

টুঙ্গিপাড়ায় একাধিক মাদক মামলার আসামি ৫৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় একাধিক মাদক মামলার আসামিকে ৫৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে যৌথ বাহিনী।

২০ সেপ্টেম্বর শনিবার বিকেলে উপজেলার কুশলী ইউনিয়নের দক্ষিন কুশলী গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার যুবকের নাম নবীর শিকদার (৩৫)। তিনি দক্ষিন কুশলী গ্রামের মো. ফায়েজুর শিকদারের ছেলে। নবীরের বিরুদ্ধে টুঙ্গিপাড়াসহ গোপালগঞ্জের বিভিন্ন থানায় মোট ৩১ টি মাদক মামলা রয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন।

তিনি বলেন, গ্রেফতার নবীর শিকদারের বিরুদ্ধে টুঙ্গিপাড়াসহ গোপালগঞ্জের বিভিন্ন থানায় ৩১টি মাদক মামলা রয়েছে। তার মধ্যে কয়েকটি মামলায় ওয়ারেন্ট রয়েছে। শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে নবীরকে গ্রেফতার করতে দক্ষিণ কুশলী গ্রামে অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। তখন তাকে তল্লাশি করে ৫৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ বিষয়ে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন শুরু
বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন শুরু
১২ জুন ২০২৬ বিকাল ০৩:৪৩:৩৭







৪০ বছর পর এক ফ্রেমে রজনীকান্ত-হৃতিক
৪০ বছর পর এক ফ্রেমে রজনীকান্ত-হৃতিক
১২ জুন ২০২৬ দুপুর ০১:০৯:০৩


Follow Us