• ঢাকা
  • |
  • রবিবার ১১ই শ্রাবণ ১৪৩৩ সন্ধ্যা ০৬:৪৩:১৪ (26-Jul-2026)
  • - ৩৩° সে:

পতাকা বৈঠকে ১৮ বাংলাদেশিকে ফেরত পাঠাল বিএসএফ

২০ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ১২:১৭:৩৯

পতাকা বৈঠকে ১৮ বাংলাদেশিকে ফেরত পাঠাল বিএসএফ

মেহেরপুর প্রতিনিধি: অবৈধভাবে ভারতে প্রবেশ করে বিভিন্ন মেয়াদে সাজা ভোগ শেষ করা ১৮ বাংলাদেশি নাগরিককে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

১৯ সেপ্টেম্বর শুক্রবার রাতে মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর সীমান্তের ১৪৭ নম্বর আন্তর্জাতিক মেইন পিলারের কাছে এক পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হাতে তুলে দেওয়া হয়।

ফেরত আসা এই ১৮ জন বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা। অবৈধ পথে ভারতে প্রবেশ করায় তারা সেখানে আটক হয়েছিলেন এবং বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে তাদের দেশে ফেরত পাঠানো হলো।

কুষ্টিয়া বিজিবি ৪৭ ব্যাটালিয়নের অধীনে থাকা কাজিপুর বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার শাহাব উদ্দিন জানান, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা পতাকা বৈঠকের মাধ্যমে এই ১৮ জনকে বিজিবির কাছে হস্তান্তর করেন। এরপর তাদের তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই-বাছাই প্রক্রিয়া শেষ হলে তাদের গাংনী থানায় সোপর্দ করা হবে।

এ সময় ভারতের গান্দিনা বিএসএফ ক্যাম্পের এসি সুনিল কুমার যাদবসহ উভয় বাহিনীর অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী
ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী
২৬ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৬:২৬:০৬

২৫ দিনে রেমিট্যান্স এলো ২২৯ কোটি ৯০ লাখ ডলার
২৫ দিনে রেমিট্যান্স এলো ২২৯ কোটি ৯০ লাখ ডলার
২৬ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৬:২২:৩০

পবিত্র হজের প্রাথমিক নিবন্ধন শুরু ২৭ জুলাই
পবিত্র হজের প্রাথমিক নিবন্ধন শুরু ২৭ জুলাই
২৬ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৬:০৩:৪৯


নড়াইল জেলা রোভারের বৃক্ষরোপণ কর্মসূচি
নড়াইল জেলা রোভারের বৃক্ষরোপণ কর্মসূচি
২৬ জুলাই ২০২৬ বিকাল ০৫:১০:৪৩



গত ২৪ ঘন্টায় হাম ও উপসর্গে ৪ শিশুর মৃত্যু
গত ২৪ ঘন্টায় হাম ও উপসর্গে ৪ শিশুর মৃত্যু
২৬ জুলাই ২০২৬ বিকাল ০৪:১৯:৩৭


Follow Us