• ঢাকা
  • |
  • সোমবার ১৯শে শ্রাবণ ১৪৩৩ সকাল ০৬:৫৪:৪১ (03-Aug-2026)
  • - ৩৩° সে:

কালিয়াকৈরের কিশোর গ্যাং ‘পিচ্চি আকাশ গ্রেফতার

১৭ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৫০:১৬

কালিয়াকৈরের  কিশোর গ্যাং ‘পিচ্চি আকাশ গ্রেফতার

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরের আলোচিত ১২ মামলার আসামি কিশোর গ্যাং  পিচ্চি আকাশ (২৭) ও তার সহযোগী সৌরভ (২৫) কে গ্রেফতার করেছে র‍্যাব। এসময় তাদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।

১৬ সেপ্টেম্বর মঙ্গলবার গভীর রাতে টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলার করাতিপাড়া এলাকায় আত্মগোপনে থাকা অবস্থায় র‍্যাব-১ ও র‍্যাব-১৪ এর যৌথ দল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

র‍্যাব জানায়, ২০২৪ সালের ২১ ডিসেম্বর কালিয়াকৈর থানার উলুসারা গ্রামে এক কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় পিচ্চি আকাশসহ ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে নিহতের পরিবার। ঘটনার পর থেকেই র‍্যাব একটি বিশেষ দল ছায়াতদন্ত শুরু করে। গোপন সূত্রের ভিত্তিতে অভিযানে নেমে অবশেষে তাকে গ্রেফতার করা সম্ভব হয়।

র‍্যাবের আরও তথ্য অনুযায়ী, গ্রেফতার পিচ্চি আকাশের বিরুদ্ধে ছিনতাই, ডাকাতি ও হত্যাসহ মোট ১২টি মামলা রয়েছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, গ্রেফতারের পর র‍্যাব পিচ্চি আকাশকে থানায় হস্তান্তর করেছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







চার ক্লিনিককে দেড় লাখ টাকা জরিমানা
চার ক্লিনিককে দেড় লাখ টাকা জরিমানা
২ আগস্ট ২০২৬ বিকাল ০৫:০৩:৩১

আরও বাড়ল এলপিজির দাম
আরও বাড়ল এলপিজির দাম
২ আগস্ট ২০২৬ বিকাল ০৪:৫৯:৩৪