• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৪ই কার্তিক ১৪৩৩ দুপুর ০২:০০:২৩ (29-Oct-2026)
  • - ৩৩° সে:

মানিকগঞ্জে ভিক্ষুক পুনর্বাসন লক্ষ্যে দোকান ও অটোরিকশা বিতরণ

১৭ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৪:৪৩:২১

মানিকগঞ্জে ভিক্ষুক পুনর্বাসন লক্ষ্যে দোকান ও অটোরিকশা বিতরণ

মানিকগঞ্জ প্রতিনিধি: ভিক্ষুকদের পুনর্বাসনের লক্ষ্যে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ৭ জন ভিক্ষুককে বিনামূল্যে ৬টি দোকান এবং একজনকে একটি অটোরিকশা বিতরণ করেছেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী।

১৭ সেপ্টেম্বর বুধবার সকালে উপজেলার ভূমদক্ষিণ বাজার এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি পুনর্বাসনকৃত ভিক্ষুকদের হাতে দোকান ও অটোরিকশার চাবি তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আব্দুল বাতেন, সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান সোহাগসহ স্থানীয় জনপ্রতিনিধি এবং সমাজসেবা বিভাগের অন্যান্য কর্মকর্তারা।

আরও পড়ুন

সোনারগাঁয়ে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

উদ্বোধনী অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেন, "ভিক্ষাবৃত্তি একটি সামাজিক ব্যাধি। সরকার ভিক্ষুকদের পুনর্বাসনের মাধ্যমে তাদেরকে কর্মসংস্থানের আওতায় আনতে কাজ করছে। আজ যারা দোকান ও অটোরিকশা পেয়েছেন তারা যেন আর কখনো ভিক্ষাবৃত্তিতে না জড়ান, সেদিকে নজর রাখতে হবে।"

সরকারের এই উদ্যোগের মাধ্যমে পুনর্বাসিত ব্যক্তিরা এখন থেকে আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী হয়ে সমাজে মর্যাদার সঙ্গে জীবনযাপন করতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


অনলাইনে পণ্য কিনে প্রতারিত হলে করণীয়
অনলাইনে পণ্য কিনে প্রতারিত হলে করণীয়
২৯ অক্টোবর ২০২৬ দুপুর ০১:৩৬:৩৮



দলিল আসল না নকল চেনা যাবে যেসব উপায়ে
দলিল আসল না নকল চেনা যাবে যেসব উপায়ে
২৯ অক্টোবর ২০২৬ দুপুর ০১:০৮:৫৯

ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৫, মামলা ৪৬
ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৫, মামলা ৪৬
২৯ অক্টোবর ২০২৬ দুপুর ১২:৫১:৪১

সব সমুদ্রবন্দর থেকে নামলো সতর্ক সংকেত
সব সমুদ্রবন্দর থেকে নামলো সতর্ক সংকেত
২৯ অক্টোবর ২০২৬ দুপুর ১২:৪৪:১৩