• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ০১:২৩:২৭ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

পাবনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

১৭ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৩:৪৩:২৬

পাবনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

পাবনা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশু মৃত্যু হয়েছে।

১৭ সেপ্টেম্বর বুধবার সকালে ঈশ্বরদী উপজেলার লক্ষীকন্ডা ইউনিয়নের কামালপুর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত দুই শিশু লক্ষিকুন্ডা ইউনিয়নের কামালপুর গ্রামের রাসেল সরদারের মেয়ে রাবেয়া (৬) ও পলান সরদারের ছেলে আজিবুল (৪)। নিহত দুই শিশু চাচাতো ভাই বোন।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, বাড়ির পুকুরের পাশে খেলাধুলা করছিল হঠাৎ পুকুরের পানিতে পড়ে যায়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাদের মৃত ঘোষণা করে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি অ.স. ম আব্দুন নূর সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল পরিদর্শনের জন্য পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬