• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৭:২৪ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

ভুয়া ভাউচারে সার বিক্রির দায়ে ডিলারকে জরিমানা

১৭ সেপ্টেম্বর ২০২৫ সকাল ০৯:৪৮:১৪

ভুয়া ভাউচারে সার বিক্রির দায়ে ডিলারকে জরিমানা

মাগুরা প্রতিনিধি: মাগুরার শালিখা উপজেলার শালিখা বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ভুয়া ভাউচার তৈরি ও বিক্রয় রেজিস্টারে গরমিল পাওয়ায় এক সার ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

১৬ সেপ্টেম্বর মঙ্গলবার শালিখা বাজারের বিসিআইসি সার ডিলার প্রতিষ্ঠান মেসার্স শিকদার ট্রেডার্সে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মেসার্স শিকদার ট্রেডার্স নামের বিসিআইসি সার ডিলার প্রতিষ্ঠানের অনিয়ম ধরা পড়ে। প্রতিষ্ঠানটি সার বিক্রি করলেও যথাযথভাবে ভাউচার প্রদান করেনি। পরবর্তীতে বিভিন্ন গ্রাহক ও খুচরা ব্যবসায়ীর নামে ভুয়া ভাউচার তৈরি করা হয়। বিক্রয় রেজিস্টার ও ভাউচারে একাধিক গরমিলও পাওয়া যায়। এসব অপরাধে প্রতিষ্ঠানটির মালিক বাবুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯–এর ৪৫ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে একই ধরনের অপরাধ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য সতর্ক করা হয়।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

অভিযানে বাজারের মুদিদোকান ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানগুলোও তদারকি করা হয়। ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনা, ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন ও ভাউচার সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়।

অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ, জেলা কৃষি বিপণন কর্মকর্তা রবিউল ইসলাম এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ বলেন, বাজারে সার-বাণিজ্য স্বচ্ছ রাখতে অবৈধ ব্যবসায়ী ও অসৎ কর্মকর্তাদের আইনের আওতায় আনা হবে। ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০