• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ রাত ০৮:৫৮:২৮ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

চাটমোহরে সাপের দংশনে শিশুর মৃত্যু

৯ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১০:৫৮:১৩

চাটমোহরে সাপের দংশনে শিশুর মৃত্যু

চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পাবনার চাটমোহরে সাপের দংশনে শিকদার হোসেন (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

৮ সেপ্টেম্বর সোমবার বিকেলে ৫টায় উপজেলার মথুরাপুর গ্রামে এ ঘটনা ঘটে।  নিহত শিশুটি ওই গ্রামের মহসিন আলীর ছেলে।

মথুরাপুর ইউনিয়ন পরিষদের মেম্বার ইয়াসিন আলী জানান, বাড়ির পাশের একটি বাগানে সোমবার বিকেলে সমবয়সীদের সাথে ক্রিকেট খেলছিল শিকদার হোসেন।

এ সময় বল আনতে জঙ্গলের মধ্যে গেলে শিশুটির পায়ে  সাপে দংশন করে । পরে পরিবারের লোকজন জানতে পেরে শিশুটিকে স্থানীয় ওঝার কাছে নিয়ে যান। সেখানে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় বিষ নামাতে ব্যর্থ হয়ে হাসপাতালে নিয়ে যেতে বলেন ওই ওঝা। পরে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পথে রাত ৮টার দিকে  মারা যায় শিকদার হোসেন।

চাটমোহর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ওমর ফারুক বুলবুল জানান, ঘটনাটি খুবই দুঃখজনক। হাসপাতালে সাপে কাঁটার পর্যাপ্ত ভ্যাকসিন (অ্যান্টিভেনম ইনজেকশন) রয়েছে। সচেতনতার অভাবে ওঝার কাছে নিয়ে যাওয়ার কারণে অকালে প্রাণ গেল শিশুটির। এ ব্যাপারে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭