• ঢাকা
  • |
  • শুক্রবার ১৮ই বৈশাখ ১৪৩৩ সন্ধ্যা ০৭:৪১:৪৭ (01-May-2026)
  • - ৩৩° সে:

লংগদু জোন কর্তৃক ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত

৮ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:০৫:৪৬

লংগদু জোন কর্তৃক ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত

লংগদু (রাঙামাটি) প্রতিনিধি: পাহাড়ের প্রান্তিক পর্যায়ের মানুষের অসহায়ত্বের কথা চিন্তা করে ফ্রি মেডিকেল ক্যাম্প করেছে বাংলাদেশ সেনাবাহিনী লংগদু জোন।

৮ সেপ্টেম্বর সোমবার সকাল ১০টায় লংগদু জোনের তত্ত্বাবধানে তাদের দায়িত্বপূর্ণ এলাকা বাঘাইছড়ি উপজেলার দূরছড়ি এলাকার উলুছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় লংগদু জোনের জোন কমান্ডার লে. কর্নেল মীর মোর্শেদ এসপিপি পিএসসি"র নির্দেশনায় হতদরিদ্র, অসহায় এবং অসুস্থ নারী ও পুরুষদের মাঝে বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্পেইন এবং আর্থিক সহায়তা প্রদান করা হয়।

Ad
Ad

উক্ত মেডিক্যাল ক্যাম্পেইনে চিকিৎসা সেবা প্রদান করেন, ৫ ফিল্ড অ্যাম্বুলেন্স"র গাইনি বিশেষজ্ঞ মেজর তুর্ফা, লংগদু জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন নাভিদ নেওয়াজ।

Ad

এ সময় দুই শতাধিক পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ প্রদান, একই সময় আরও ৪ জন পাহাড়ি পরিবারকে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন লংগদু জোন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


দোয়ারাবাজারে বৃদ্ধকে কুপিয়ে হত্যা
দোয়ারাবাজারে বৃদ্ধকে কুপিয়ে হত্যা
১ মে ২০২৬ সন্ধ্যা ০৭:৩১:০৭










Follow Us