• ঢাকা
  • |
  • শুক্রবার ১০ই আশ্বিন ১৪৩৩ সন্ধ্যা ০৭:৪৫:৩৩ (25-Sep-2026)
  • - ৩৩° সে:

নাটোরে জুলাই কারাবন্দিদের সাত দফা দাবি জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান

৪ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০১:০২

নাটোরে জুলাই কারাবন্দিদের সাত দফা দাবি জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান

নাটোর প্রতিনিধি: রাজবন্দি হিসেবে স্বীকৃতি ও সম্মাননা, দিবস ঘোষণা ও উদযাপন, চিকিৎসা, নিরাপত্তা ও অধিকারসহ সাত দফা দাবিতে নাটোরের জুলাই কারাবন্দিরা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছেন।

৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক আসমা শাহীনের কাছে এ স্মারকলিপি হস্তান্তর করেন তারা।

পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশ করে বক্তব্য রাখেন জুলাই কারাবন্দি এপি প্রান্ত, অধ্যাপক দেলোয়ার হোসেন, মোহাম্মদ রফিকুল ইসলাম, মোহাম্মদ আব্দুল আলীম ও জামাল উদ্দিন।

বক্তারা অভিযোগ করে বলেন, জুলাই মাসে নানা শ্রেণি-পেশার মানুষকে অন্যায়ভাবে গ্রেফতার করে নির্যাতন চালানো হয় এবং মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়। অথচ এসব ঘটনার কোনো যথাযথ উল্লেখ রাষ্ট্রীয়ভাবে নেই। ফলে এ সকল কারাবন্দিরা নীরবে সহ্য করছেন সমাজের অবহেলা, বঞ্চনা ও উদাসীনতা।

তারা আরও বলেন, বৈষম্য দূর করতে জুলাই কারাবন্দিদের স্পষ্টভাবে স্বীকৃতি ও সম্মাননা দিতে হবে। পাশাপাশি ‘জুলাই রাজবন্দি দিবস’ ঘোষণা ও উদযাপন, মিথ্যা মামলা প্রত্যাহার, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ইতিহাস সংরক্ষণের দাবি জানান তারা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



ফ্যামিলি কার্ড ঘরেই পৌঁছে যাবে: সমাজকল্যাণমন্ত্রী
ফ্যামিলি কার্ড ঘরেই পৌঁছে যাবে: সমাজকল্যাণমন্ত্রী
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩:৪৬

পুলিশে যুক্ত হচ্ছে নতুন ‘বিশেষ ইউনিট’
পুলিশে যুক্ত হচ্ছে নতুন ‘বিশেষ ইউনিট’
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৪:৪৬


বিশ্ববাজারে বাড়ল তেলের দাম
বিশ্ববাজারে বাড়ল তেলের দাম
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:০৭


ঢাকা-ভাঙা মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ৩, আহত ১৫
ঢাকা-ভাঙা মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ৩, আহত ১৫
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৯:৩১

এমির মনোনয়ন পেল ‘হাসিনা: ৩৬ ডেজ ইন জুলাই’
এমির মনোনয়ন পেল ‘হাসিনা: ৩৬ ডেজ ইন জুলাই’
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৯:১০