• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ বিকাল ০৪:৪৩:০২ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

নাটোরে নিজ হাসপাতাল থেকে ডা. আমিরুলের গলাকাটা মরদেহ উদ্ধার

১ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:২৪:১৯

নাটোরে নিজ হাসপাতাল থেকে ডা. আমিরুলের গলাকাটা মরদেহ উদ্ধার

নাটোর প্রতিনিধি: নাটোর জেলা বিএমএ'র আহ্বায়ক ও ক্লিনিক মালিক ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. আমিরুল ইসলামের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

১ সেপ্টেম্বর সোমবার দুপুর আড়াইটার দিকে শহরের মাদ্রাসা মোড়ে এলাকায় অবস্থিত তার নিজ হাসপাতাল জনসেবা হাসপাতালের তৃতীয়তলার একটি কক্ষ থেকে মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও হাসপাতাল কর্মচারীদের সূত্রে জানা গেছে, সকালে হাসপাতালের কর্মচারীরা ডা. আমিরুল ইসলামের কক্ষে ডাকাডাকি করেও কোনো সাড়া পাননি। দুপুর পর্যন্ত সাড়া না পাওয়ায় তারা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় তার গলাকাটা মরদেহ দেখতে পেয়ে তারা পুলিশে খবর দেন।

খবর পেয়ে সদর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। এরপর নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান। ইতোমধ্যে সিআইডি ও পিবিআই ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছে।

নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, প্রাথমিক তথ্য বিশ্লেষণে আমাদের মনে হচ্ছে ডা আমিরুল ইসলাম ঐ রুমেই ঘুমিয়েছিলেন। পরে কোন ধরনের নৃশংসতার শিকার হয়েছেন। তার শরীরের ধারালো ছুরির আঘাত রয়েছে এবং একটি অঙ্গ কেটে ফেলা হয়েছে।

আমরা প্রযুক্তিগত বিষয়গুলো বিবেচনা করে ঘটনায় জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার জন্য কাজ শুরু করেছি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৩২:৪২


ডিএমপির নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৬
ডিএমপির নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৬
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:২৭:২৯



বিগত ৬ মাসে প্রবাসী আয় বেড়েছে ১৩.১ শতাংশ
বিগত ৬ মাসে প্রবাসী আয় বেড়েছে ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৫৯:২৩

রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৫৪:১৯

যেসব এলাকায় টানা ২০ ঘণ্টা গ্যাস থাকবে না
যেসব এলাকায় টানা ২০ ঘণ্টা গ্যাস থাকবে না
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৩২:৫২