• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৭:১৪ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

কুষ্টিয়া মিরপুরে বিএনপির সদস্য সংগ্রহ সমাবেশে অনুষ্ঠিত

৩১ আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৬:১১:৩১

কুষ্টিয়া মিরপুরে বিএনপির সদস্য সংগ্রহ সমাবেশে অনুষ্ঠিত

সাইদুর রহমান, মিরপুর প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুর উপজেলা বিএনপির উদ্যোগে সদস্য সংগ্রহ আনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

৩১ আগস্ট রোববার বিকেলে উপজেলা কার্যালয়ের সামনে এ সদস্য সংগ্রহ অনুষ্ঠিত হয়।

মিরপুর উপজেলা বিএনপির সভাপতি আশরাফুজ্জামান শাহিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর-ভেড়ামারা বিএনপির সাবেক তিনবারের এমপি, সাবেক কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শহীদুল ইসলাম।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

তিনি বলেন, বিএনপি গণমানুষের দল, এ দলের শেকড় মানুষের অন্তরে প্রোথিত। জনগণের অধিকার আদায়ের সংগ্রামে আমাদের ঐক্যই সবচেয়ে বড় শক্তি।

তাঁর এই বক্তব্যে সমাবেশস্থলে উপস্থিত নেতা-কর্মীদের চোখে-মুখে ভেসে ওঠে নতুন আশার আলো।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার টিপু সুলতান, মিরপুর পৌর বিএনপির সভাপতি আব্দুল রশিদ, সাধারণ সম্পাদক ইব্রাহিম আলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এনামুল হক বাবু, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল কুদ্দুসসহ উপজেলার প্রতিটি ইউনিয়নের সভাপতি-সাধারণ সম্পাদক এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আরও পড়ুন

জামালপুরে মক্তব শিক্ষার্থীকে ধর্ষণ, শিক্ষকের যাবজ্জীবন

সমাবেশস্থল নেতা-কর্মীদের ভিড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। কেউ শ্লোগানে, কেউ করতালিতে প্রমাণ করেছেন বিএনপির প্রতি তাদের অটল ভালোবাসা ও আস্থার।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম বিএনপিকে আরও শক্তিশালী করবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে নতুন প্রেরণা যোগাবে।

তাঁরা প্রতিটি নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে মানুষের অধিকার আদায়ের জন্য কাজ করার আহ্বান জানান।

আরও পড়ুন

বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

এই সদস্য সংগ্রহ অনুষ্ঠান শুধু রাজনৈতিক কর্মসূচিই ছিল না, বরং তা পরিণত হয়েছিল এক আবেগঘন মিলনমেলায়—যেখানে নেতাকর্মীরা নব-উদ্দীপনায় শপথ নিলেন গণমানুষের মুক্তির আন্দোলনকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০