• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১২ই কার্তিক ১৪৩৩ দুপুর ১২:১৯:৫৬ (27-Oct-2026)
  • - ৩৩° সে:

সিলেট প্রবাসীদের রেমিট্যান্সের কারণে দেশের অর্থনীতি সচল থাকে: নৌ প্রতিমন্ত্রী

৭ জুন ২০২৩ সন্ধ্যা ০৭:৫৮:৪১

সিলেট প্রবাসীদের রেমিট্যান্সের কারণে দেশের অর্থনীতি সচল থাকে: নৌ প্রতিমন্ত্রী

সিলেট প্রতিনিধি: বাংলাদেশ সরকারের নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, সিলেটের মানুষের কাছে বাংলাদেশের সকল মানুষ ঋণি। সিলেট প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বাংলাদেশে পায়, এটা দিয়ে বাংলাদেশের অর্থনীতি সচল থাকে। এমনকি সিলেটের মানুষ লন্ডন, আমেরিকার সংসদেও প্রতিনিধিত্ব করছে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার ইতোমধ্যে শিক্ষকদের বেতন দ্বিগুন করে দিয়েছে এবং শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষকদের জন্য আলাদা বেতন স্কেল গঠনের লক্ষ্যে কাজ করছে।

৭ জুন বুধবার দুপুরে সিলেটের ওসমানীনগর ইকবাল আহমদ উচ্চ বিদ্যালয় মাঠে প্রবাসি বালাগঞ্জ-ওসমানীনগর এডুকেশন ট্রাস্টের বৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

বকশীগঞ্জে মাদকসহ গ্রেফতার, ছাত্রদল নেতাকে পদ থেকে অব্যাহতি

ট্রাস্টের সভাপতি বদরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাজমুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এলাকাবাসির দাবির প্রেক্ষিতে আগামী এক বছরের মধ্যে ওসমানীনগরে টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন এবং কুশিয়ারা নদীকে জীবন-জীবিকার জন্য উপযুক্ত করে তোলার প্রতিশ্রুতি দেন।

প্রতিমন্ত্রী বলেন, সকলের শিক্ষা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী বিনামূল্যে বই দিচ্ছেন, উপবৃত্তির দিচ্ছেন এবং দ্বাদশ শ্রেণি পর্যন্ত নারীদের শিক্ষা অবৈতনিক করেছেন, প্রত্যেক উপজেলায় একটি করে স্কুল ও কলেজ সরকারি করেছেন।

তিনি সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ওসমানীনগরের কৃতি সন্তান আনোয়ারুজ্জামান চৌধুরীর ভুয়সি প্রশংসা করে দলমত নির্বিশেষে সকলকে কাজ করার অনুরোধ জানান।

আরও পড়ুন

নাটোরে দুর্বৃত্তদের হামলায় আহত ছাত্রদল নেতার মৃত্যু

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ, ভাইস চেয়ারম্যান আনা মিয়া, উমরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ট্রাস্টি গোলাম কিবরিয়া, ট্রাস্টের সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, বৃত্তি বিতরণ অনুষ্ঠানের আহবায়ক আজাদ বখত চৌধুরী প্রমুখ।
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আজ কত টাকায় মিলছে ডলার-ইউরো-রুপি
আজ কত টাকায় মিলছে ডলার-ইউরো-রুপি
২৭ অক্টোবর ২০২৬ সকাল ১১:৪২:০৮

সিরিয়ায় জর্ডানের বিমান হামলায় ৭ জন নিহত
সিরিয়ায় জর্ডানের বিমান হামলায় ৭ জন নিহত
২৭ অক্টোবর ২০২৬ সকাল ১১:৩২:১০






আজকের নামাজের সময়সূচি
আজকের নামাজের সময়সূচি
২৭ অক্টোবর ২০২৬ সকাল ১০:০৩:৫৯

আজকের স্বর্ণের দাম: ২৭ অক্টোবর ২০২৬
আজকের স্বর্ণের দাম: ২৭ অক্টোবর ২০২৬
২৭ অক্টোবর ২০২৬ সকাল ০৯:৩৫:৩৫