• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১২:০২:০২ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

নারায়ণগঞ্জে হোমিওপ্যাথি চিকিৎসকদের মানববন্ধন

৩০ আগস্ট ২০২৫ দুপুর ০২:০৩:৩৭

নারায়ণগঞ্জে হোমিওপ্যাথি চিকিৎসকদের মানববন্ধন

নারায়ণগঞ্জ প্রতিনিধি: জাতীয় সংসদে পাস হওয়ার পরেও মন্ত্রণালয় থেকে হোমিওপ্যাথি চিকিৎসকদেরকে নামের পাশে ডাক্তার না লেখার নোটিশের প্রতিবাদে মানববন্ধন করেছে হোমিওপ্যাথি চিকিৎসকরা।

৩০ আগস্ট শনিবার সকালে নারায়ণগঞ্জের মাসদাইরে তানজিম হোমিওপ্যাথি মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের সামনে এ মানববন্ধর কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, তানজিম হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার আশরাফুর রহমান, সহকারী অধ্যাপক ডাক্তার আব্দুল্যাহ বেগ, সহকারী অধ্যাপক ডা. মো. ফিরোজ আহাম্মদ, সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ সাইদ হাসান, সহকারী অধ্যাপক ডা. সেলিনা আক্তার, সহকারী অধ্যাপক ডা. মো. আব্দুর রাজ্জাক, ডাক্তার পারভীন আক্তার প্রমুখ।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

বক্তারা বলেন, ১৯৮৩ সালে অর্ডিনেন্সের মাধ্যমে প্রথম এবং ২০২৩ সালে জাতীয় সংসদে হোমিওপ্যাথি চিকিৎসকদের নামের পাশে ডাক্তার লেখার অনুমতি মেলে। অথচ সেই আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিভিন্ন সময়ে মন্ত্রণালয় থেকে চিঠি ইস্যু করা হয়, যা অনাকাঙ্ক্ষিত। গত ১০ আগস্ট স্বাস্থ্য সেবা বিভাগ,  স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে অনুরূপ চিঠি এসেছে। যা প্রত্যাহারের আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, বাংলাদেশ হোমিওপ্যাথি চিকিৎসকগণ বাংলাদেশ সরকার কর্তৃক জাতীয় সংসদে সর্বসম্মতভাবে পাশকৃত আইন" বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন ২০২৩" অনুসরণ করেন। যার তদারকি বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিল করে থাকেন। অপরদিকে BMDC আইন-২০১০ অনুসরণ করেন অ্যালোপ্যাথিক (MBBS এবং BDS) চিকিৎসকগণ।

তারা বলেন, ২০২৩ এর ২(১৩) উপধারা মতে, "হোমিওপ্যাথিক চিকিৎসক (Homoeopathic Doctor)" অর্থ এই আইনের অধীন নিবন্ধিত কোনো হোমিওপ্যাথিক ডা. (ডাক্তার)। এছাড়াও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ১২ ধারামতেও "চিকিৎসক অর্থ- MBBS, BDS, নিবন্ধিত হোমিওপ্যাথিক চিকিৎসক ও ভেটেনারী চিকিৎসকগণ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০