• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৪০:০১ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

মামলা প্রত্যাহারের দাবিতে বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের প্রতিবাদ সভা

২৮ আগস্ট ২০২৫ দুপুর ১২:৩৩:১৮

মামলা প্রত্যাহারের দাবিতে বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের প্রতিবাদ সভা

নীলফামারী প্রতিনিধি: সড়ক পরিবহন মালিক গ্রুপ নীলফামারী জেলার কোষাধ্যক্ষ মো. আবু তাহের কর্তৃক নীলফামারী বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের শ্রমিকের বিরুদ্ধে মিথ্যা মামলা করায় সৈয়দপুরে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

২৭ আগস্ট বুধবার বিকেলে নীলফামারীর সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের ব্যানারে এই প্রতিবাদ সভা করেছে শ্রমিকরা।

প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম। সভায় আরও বক্তব্য রাখেন নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, কার্যকরী সভাপতি দেলোয়ার হোসেন বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক মমতাজ আলী, সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান, কোষাধ্যক্ষ মনছুর আলী ইমাদি, সড়ক সম্পাদক (অভ্যন্তরীণ) মো. স্বপনসহ অন্য অন্য নেতারা।

এসময় নেতারা বক্তব্যে বলেন, সড়ক পরিবহন মালিক গ্রুপ নীলফামারী জেলার কোষাধ্যক্ষ মো. আবু তাহের কর্তৃক শ্রমিকের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে। এটি সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা। ২৪ ঘণ্টার মধ্যে যদি এই ভিত্তিহীন ও মিথ্যা মামলা প্রত্যাহার না করা হয় তবে নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন আন্দোলনসহ কঠোর কর্মসূচি গ্রহণ করবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০