• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৪২:৪৯ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

মৌলভীবাজারে নারী ও শিশুসহ ১৬ জনকে পুশইন করেছে বিএসএফ

২৮ আগস্ট ২০২৫ সকাল ১০:২২:৩৭

মৌলভীবাজারে নারী ও শিশুসহ ১৬ জনকে পুশইন করেছে বিএসএফ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখার কুমারশাইল সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ তিনজন বাংলাদেশি এবং ১৩ জন রোহিঙ্গাকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।  

২৭ আগস্ট বুধবার বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) আওতাধীন কুমারশাইল সীমান্তের চা-বাগান এলাকা থেকে তাদের আটক করে লাতু ক্যাম্পের বিজিবি টহল দল।

প্রাথমিক পরিচয় যাচাই শেষে সবাইকে বড়লেখা থানায় হস্তান্তর করেছে বিজিবি।  
জানা গেছে, মঙ্গলবার সকাল ৯টার দিকে বড়লেখার কুমারশাইল সীমান্ত চা-বাগান এলাকা থেকে নারী, পুরুষ ও শিশুসহ ১৬ জনকে আটক করে বিজিবি। তারা তখন উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করছিলেন।  

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

বিজিবি-৫২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আরিফুল হক চৌধুরী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটকদের মধ্যে ১৩ জন রোহিঙ্গা এবং তিনজন বাংলাদেশি। পরিচয় শনাক্তের পর সবাইকে বড়লেখা থানায় হস্তান্তর করা হয়েছে।  

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লা বলেন, বিএসএফের পুশইনকৃত তিন বাংলাদেশি ও ১৩ রোহিঙ্গা নাগরিকের নাম-ঠিকানা নিশ্চিত করে বিজিবি তাদের থানায় সোপর্দ করেছে। বাংলাদেশিদের আত্মীয়-স্বজনদের খবর দেওয়া হয়েছে। স্বজনদের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হবে। রোহিঙ্গাদের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০