• ঢাকা
  • |
  • সোমবার ২০শে মাঘ ১৪৩২ রাত ০৯:১৭:২৪ (02-Feb-2026)
  • - ৩৩° সে:

সিংগাইরে ১৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

২৮ আগস্ট ২০২৫ সকাল ০৯:০৬:১৬

সিংগাইরে ১৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় মো. বুলেট (৪১) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে  আটক করেছে র‌্যাব। এ সময় তার বাড়ির পাশের খড়ের পালা থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

Ad

২৭ আগস্ট বুধবার রাতে র‌্যাব-৪, সিপিসি-৩ মানিকগঞ্জ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

Ad
Ad

আটক বুলেট সিংগাইর উপজেলার গোবিন্দল গ্রামের মৃত তোতা মিয়া দেওয়ানের ছেলে।

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সকালে সিংগাইর থানার গোবিন্দল এলাকায় এ অভিযান চালানো হয়।  আটক বুলেট দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে গাঁজার বড় বড় চালান এনে সিংগাইরসহ আশপাশের এলাকায় বিক্রি করছিলেন।

 আরও জানায়, বুধবার তিনি মাদক বিক্রির উদ্দেশ্যে গাঁজার একটি চালান এনে নিজ বাড়িতে খড়ের পালায় লুকিয়ে রাখেন। পরে র‌্যাব সদস্যরা বুলেটকে গ্রেফতার করে এবং তার দেখানো মতে ১৪ কেজি গাঁজা উদ্ধার করে।

এ বিষয়ে সিংগাইর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৪৬

বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:০০


কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন পেল পামপে
কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন পেল পামপে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:১৪:১২


Follow Us