• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৩:৩৭ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

মোবাইলে ক্যাসিনো অ্যাপ থাকলেই ২ বছরের কারাদণ্ড ও ১ কোটি টাকা জরিমানা

২৬ আগস্ট ২০২৫ দুপুর ১২:৪৬:৩৯

মোবাইলে ক্যাসিনো অ্যাপ থাকলেই ২ বছরের কারাদণ্ড ও ১ কোটি টাকা জরিমানা

মেহেরপুর প্রতিনিধি: যদি কারো মোবাইলে অনলাইন ক্যাসিনো অ্যাপ থাকে তাহলে তার দুই বছরের কারাদণ্ড ও এক কোটি টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে বলে জানিয়েছেন মেহেরপুর জেলা পুলিশ সুপার মাকসুদা আকতার খানম।

২৫ আগস্ট সোমবার সকাল ১১টাই জেলা পুলিশ সুপারের কার্যালয়ে কমিউনিটি পুলিশিং ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাকসুদা আকতার খানম আরও বলেন, সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫-এর ধারা ২০ অনুযায়ী অনলাইন জুয়া খেলা, জুয়া সংক্রান্ত অ্যাপ বা পোর্টাল তৈরি ও প্রচারণা চালানো শাস্তিযোগ্য অপরাধ। এই অপরাধের জন্য ২ বছর পর্যন্ত কারাদণ্ড, ১ কোটি টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ড প্রযোজ্য। তাই যারা ভাববেন এই জুয়া লটারির মত টাকা কামানোর জায়গা তারা খেলার আগে দুইবার চিন্তা করবেন।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

সকলকে সতর্ক এবং জুয়া থেকে মুক্ত থাকার আহ্বান জানিয়ে পুলিশ সুপার বলেন, আমাদের ধর্ম, সমাজ এবং দেশের আইন এই জুয়াকে সমর্থন করে না। মেহেরপুর জেলাকে এই অনলাইন জুয়ার কলঙ্ক থেকে মুক্ত করার জন্য আমরা আজ থেকেই অভিযান শুরু করবো।

এসময় উপস্থিত ছিলেন মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) জামিনুর রহমান খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল করিম, জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) গোপালসহ জেলার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০