• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৯:৫৯ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

ছাতকে পুলিশের অভিযানে বিদেশী মদসহ মাদক কারবারি গ্রেফতার

২৫ আগস্ট ২০২৫ দুপুর ১২:১১:৩৩

ছাতকে পুলিশের অভিযানে বিদেশী মদসহ মাদক কারবারি গ্রেফতার

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে ৭৮ বোতল বিদেশী মদসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

২৪ আগস্ট রোববার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক (তদন্ত) রঞ্জন কুমার ঘোষ এর নেতৃত্বে এসআই মো. আখতারুজ্জামান, এসআই সৈয়দ গোলাম সারোয়ার, এসআই মো. মঞ্জুরুল ইসলাম, এএসআই মাসুদ মিয়া, এএসআই আরিফুজ্জামান ও এএসআই মহিউদ্দিনসহ পুলিশের একটি টিম ছাতক থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে উপজেলার ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সিংগুয়া বটেরখাল নদীর পূর্বপাড়ে মেসার্স ইকবাল স-মিলের সামনে থেকে ঐ ইউনিয়নের দিঘলী রামপুর গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে কেনু মিয়া ওরফে বকুল (৫০) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

তল্লাশিতে তার কাছ থেকে Mc Dowells No-1 Luxury ব্র্যান্ডের ২৮ বোতল ও Officer’s Choice ব্র্যান্ডের ৫০ বোতলসহ সর্বমোট ৭৮ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫৩ হাজার টাকা।

এ ঘটনায় এসআই আখতারুজ্জামান বাদী হয়ে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ২৪(খ)/৪০ ধারায় ছাতক থানায় মামলা (নং-২২, তাং-২৪/০৮/২০২৫ ইং) দায়ের করেছেন।

গ্রেফতার ও মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন ছাতক থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম খান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০