• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২১শে কার্তিক ১৪৩৩ সকাল ১১:২৭:৪৯ (05-Nov-2026)
  • - ৩৩° সে:

বেলকুচিতে জনপ্রতিনিধিদের আন্দোলনের ২৪ ঘণ্টার মধ্যেই ওসি বদলি

৬ জুন ২০২৩ দুপুর ০১:৫৫:২৪

বেলকুচিতে জনপ্রতিনিধিদের আন্দোলনের ২৪ ঘণ্টার মধ্যেই ওসি বদলি

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেনকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করার ২৪ ঘণ্টার মধ্যেই তাকে বদলি করা হয়েছে।  

৫ জুন সোমবার সিরাজগঞ্জ পুলিশ সুপার মো. আরিফুর রহমান মণ্ডল বদলির বিষয়টি নিশ্চিত করে জানান, বেলকুচির ওসিকে বদলি করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। এ বদলি রুটিন ওয়ার্ক বলে উল্লেখ করেন তিনি।  

এর আগে, ৪ জুন রোববার দুপুরে ওসি আসলাম হোসেনকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করে বেলকুচি উপজেলা জনপ্রতিনিধি ফোরাম। এতে উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বার, পৌরসভার মেয়র-কাউন্সিলর, উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা অংশ নেন।  

আরও পড়ুন

জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

মানববন্ধন থেকে ওসিকে বদলির জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়। ওসির বিরুদ্ধে তাদের অভিযোগগুলোর মধ্যে রয়েছে, এক পক্ষের মপুদদষ্ট  এজন্য তিনি পক্ষপাতমূলক আচরণ করেন।  

এ বিষয়ে বেলকুচি উপজেলা জনপ্রতিনিধি ফোরামের সভাপতি ও বড়ধুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছির উদ্দিন মোল্লা বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। ওসির বদলি আমাদের আন্দোলনের ফসল। এজন্য পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ধন্যবাদ জানাচ্ছি।  

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আইজেনকটকেই প্রধানমন্ত্রী চান বিরোধীরা
আইজেনকটকেই প্রধানমন্ত্রী চান বিরোধীরা
৫ নভেম্বর ২০২৬ সকাল ১১:০৭:০৯


মুদ্রা বিনিময় হার (৫ নভেম্বর ২০২৬)
মুদ্রা বিনিময় হার (৫ নভেম্বর ২০২৬)
৫ নভেম্বর ২০২৬ সকাল ১০:৫২:৪৫


স্বর্ণের দামে বড় লাফ
স্বর্ণের দামে বড় লাফ
৫ নভেম্বর ২০২৬ সকাল ১০:৪৩:৫০

মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
৫ নভেম্বর ২০২৬ সকাল ১০:৩৩:৪৭



আজকের স্বর্ণের দাম (৫ নভেম্বর ২০২৬)
আজকের স্বর্ণের দাম (৫ নভেম্বর ২০২৬)
৫ নভেম্বর ২০২৬ সকাল ০৯:৫৬:৫৯