• ঢাকা
  • |
  • শনিবার ৬ই অগ্রহায়ণ ১৪৩৩ রাত ০৩:৫০:৪৫ (21-Nov-2026)
  • - ৩৩° সে:

লোহাগাড়ায় গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৬ আগস্ট ২০২৫ সকাল ১০:০৯:০৪

লোহাগাড়ায় গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মোহাম্মদ ওয়াসি (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

১৫ আগস্ট শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার আধুনগরের রশিদের ঘোনা আইয়ুব মেম্বারের ঘাটাস্থ এলাকায় শাহ আকতারিয়া রহঃ হেফজখানার সামনের পুকুরের পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়।

নিহত মোহাম্মদ ওয়াসি উপজেলার আধুনগরের ৪নং ওয়ার্ডের রশিদের ঘোনা মিয়াজি  পাড়ার ওসমান গনি সওদাগরের পুত্র এবং একই ওয়ার্ডে শাহ আকতারিয়া রহঃ হেফজখানার শিক্ষার্থী।

আরও পড়ুন

কালিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে দোয়া

নিহতের চাচা মোস্তফা কামাল বলেন, বাড়ির পাশে শাহ আকতারিয়া হেফজখানায় হেফজ বিভাগে পড়াশুনা করে ভাতিজা ওয়াসি। ঘটনার সময় কাউকে না বলে গোসল করতে গিয়ে কোন এক সময় পুকুরে পড়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে ওয়াসিকে পুকুরের পানিতে ভেসে থাকতে দেখতে পান এলাকাবাসিরা। তাঁকে পুকুর থেকে উদ্ধার করে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডা. মোহাম্মদ ইকবাল হোসাইন বলেন, ওয়াসি নামের একটি শিশু হাসপাতালে নিয়ে আসার পুর্বেই মারা যায়।  

একইদিন বিকেলে নিহত ওয়াসির নামাজের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাত ১টার মধ্যে ১০ জেলায় ঝড়ের আশঙ্কা
রাত ১টার মধ্যে ১০ জেলায় ঝড়ের আশঙ্কা
২০ নভেম্বর ২০২৬ রাত ০৯:৪৩:৪৯





বিশ্বসেরা ১০০ তারকার তালিকায় শাহরুখ খান
বিশ্বসেরা ১০০ তারকার তালিকায় শাহরুখ খান
২০ নভেম্বর ২০২৬ রাত ০৮:৫৪:৪০