• ঢাকা
  • |
  • রবিবার ৫ই আশ্বিন ১৪৩৩ সন্ধ্যা ০৭:৪২:১৬ (20-Sep-2026)
  • - ৩৩° সে:

কিশোরগঞ্জের গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

১৪ আগস্ট ২০২৫ বিকাল ০৩:৩৭:১৭

কিশোরগঞ্জের গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে বিশেষ অভিযানে ৩০ কেজি গাঁজা ও একটি প্রাইভেটকারসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

১৪ আগস্ট বুধবার দিবাগত রাত ১টা ১০ মিনিটে চান্দপুর ইউনিয়নের চারিয়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

বাট্টা হাওর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ কুমার বড়ুয়ার নেতৃত্বে এসআই (নি.) মানষ ভদ্র, এসআই (নি.) মো. ফখরুল ইসলাম, এএসআই মাসুদ রানা ও সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন। আটকরা হলেন—ভৈরব নিউ টাউন এলাকার জালাল উদ্দিনের ছেলে মো.হৃদয় মিয়া (৩০) ও নরসিংদী রায়পুরা থানার আব্দুল মন্নাফ মিয়ার ছেলে মজিবুর রহমান (৬০) ।

বিদ্যুৎ কুমার বড়ুয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজা ও গাড়িসহ আসামিদের আটক করা হয়। পরে তাদের কটিয়াদী মডেল থানায় প্রেরণ করা হয়।

কটিয়াদী মডেল থানা সূত্রে জানা গেছে, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


নদীতে গোসলে নেমে নিখোঁজ ৩ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
নদীতে গোসলে নেমে নিখোঁজ ৩ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
২০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩০:১৫



লিভ-ইনের পর বিয়ে নিয়ে হয়রানি, অভিনেতা গ্রেফতার
লিভ-ইনের পর বিয়ে নিয়ে হয়রানি, অভিনেতা গ্রেফতার
২০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০২:৪৪

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু
২০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৬:০৬


শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি সংশোধন, প্রজ্ঞাপন জারি
শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি সংশোধন, প্রজ্ঞাপন জারি
২০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩:৫৭

রাষ্ট্রপতির সঙ্গে কোস্টগার্ড মহাপরিচালকের সাক্ষাৎ
রাষ্ট্রপতির সঙ্গে কোস্টগার্ড মহাপরিচালকের সাক্ষাৎ
২০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৫:০৯

টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
২০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:০৫:৪৭