• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ বিকাল ০৪:১৩:২৮ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

জয়পুরহাটে আটক ৫ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

১৪ আগস্ট ২০২৫ সকাল ১০:৫৮:৪৫

জয়পুরহাটে আটক ৫ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

জয়পুরহাট প্রতিনিধি: পতাকা বৈঠকের পর জয়পুরহাটের কয়া সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকারী ৫ বাংলাদেশি নাগরিককে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছেন বিএসএফ।

১৩ আগস্ট বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে পাঁচবিবি উপজেলার কয়া সীমান্ত এলাকার সীমান্ত পিলার-২৮১/৫৪ এস এর কাছাকাছি কোম্পানি কমান্ডার পর্যায়ে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, ১২ আগস্ট মঙ্গলবার সন্ধ্যার দিকে ভারতের বালুপাড়া সীমান্তের মেন পিলার থেকে ৮০০ গজ অভ্যন্তর থেকে ওই ৫ বাংলাদেশিকে আটক করে বিএসএফ। বুধবার পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেয় বিএসএফ।

জয়পুরহাট-২০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আরিফুর দৌলা বলেন, আটকদের গ্রহণের পর প্রক্রিয়াগতভাবে পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করা হচ্ছে। যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তাদেরকে তাদের নিকটাত্মীয়দের কাছে হস্তান্তর করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিগত ৬ মাসে প্রবাসী আয় বেড়েছে ১৩.১ শতাংশ
বিগত ৬ মাসে প্রবাসী আয় বেড়েছে ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৫৯:২৩

রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৫৪:১৯

যেসব এলাকায় টানা ২০ ঘণ্টা গ্যাস থাকবে না
যেসব এলাকায় টানা ২০ ঘণ্টা গ্যাস থাকবে না
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৩২:৫২


ডিআরইউ আমাদের আশ্রয়ের জায়গা ছিল: রিজভী
ডিআরইউ আমাদের আশ্রয়ের জায়গা ছিল: রিজভী
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:২৩:০০





পুলিশের ৬ কর্মকর্তাকে বদলি ও পদায়ন
পুলিশের ৬ কর্মকর্তাকে বদলি ও পদায়ন
১০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫:৫০