• ঢাকা
  • |
  • সোমবার ২৫শে কার্তিক ১৪৩৩ রাত ০৯:৫১:০৭ (09-Nov-2026)
  • - ৩৩° সে:

বর্তমান বিশ্বে কারিগরি শিক্ষার গুরুত্ব অধিক: কামরুজ্জামান

১২ আগস্ট ২০২৫ দুপুর ০১:০১:৩৮

বর্তমান বিশ্বে কারিগরি শিক্ষার গুরুত্ব অধিক: কামরুজ্জামান

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষকদের সাথে প্রতিষ্ঠানে বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

১১ আগস্ট সোমবার বিকেলে নোয়াখালী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অডিটোরিয়াম এ মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব কামরুজ্জামান চৌধুরী স্বপন।

অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানের অধ্যক্ষ ওয়ালি উল্লাহ অত্র প্রতিষ্ঠানের যোগদানের পরে বিভিন্ন অর্জন প্রজেক্টরের মাধ্যমে প্রধান অতিথির নিকট তুলে ধরেন।

আরও পড়ুন

সাজেকে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে আহত ১, আতঙ্কে জুমিয়ারা

এর আগে প্রধান অতিথি প্রতিষ্ঠানের বিভিন্ন সেশন ঘুরে দেখেন সন্তোষ প্রকাশ করেন। মতবিনিময় সভায় তিনি বর্তমান বিশ্বে কারিগরি শিক্ষার গুরুত্ব অধিক বর্ণনা করেন, তিনি বলেন এখানে প্রশিক্ষণ নিয়ে অনেকেই বিদেশে গিয়ে তারা রেমিট্যান্স পাঠায় এবং আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করি। তারা আমাদের অর্থনীতিতে অবদান রাখছে। 

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় পড়াশোনা করে দেশের জন্য যা করা যাবে, তার চাইতে বেশি অর্জন হবে কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে। চীন, জাপান, অস্ট্রেলিয়া, ইউরোপসহ বিশ্বব্যাপী কারিগরি শিক্ষায় প্রশিক্ষিতদের ব্যাপক চাহিদা রয়েছে বলেও উল্লেখ করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯





বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২২