• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই কার্তিক ১৪৩৩ বিকাল ০৫:৩৩:৪৯ (23-Oct-2026)
  • - ৩৩° সে:

জনবান্ধব এসিল্যান্ড আফতাব আহমেদের বদলি প্রত্যাহারের দাবিতে রামপালবাসীর মানববন্ধন

১০ আগস্ট ২০২৫ বিকাল ০৫:৫৬:০০

জনবান্ধব এসিল্যান্ড আফতাব আহমেদের বদলি প্রত্যাহারের দাবিতে রামপালবাসীর মানববন্ধন

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি: রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আফতাব আহমেদের বদলি আদেশ প্রত্যাহার ও তাকে পুনর্বহালের দাবিতে এক ব্যতিক্রমী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রামপালবাসীর আয়োজনে ১০ আগস্ট রোববার বেলা ১১টায় উপজেলা ভূমি অফিসের সম্মুখে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বিএনপি, জামায়াত, এনসিপি নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং সাধারণ মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে কর্মসূচি পালন করেন। সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ একসাথে জনবান্ধব এই কর্মকর্তার পক্ষে অবস্থান নেন। মানববন্ধন শেষে জনপ্রশাসন উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। এতে উল্লেখ করা হয়, রামপাল উপজেলা সহকারী কমিশনার আফতাব আহমেদ দায়িত্ব গ্রহণের পর থেকে ভূমি অফিসে দুর্নীতি, হয়রানি ও দালালচক্রের দৌরাত্ম্য হ্রাস পেয়েছে। সেবা প্রত্যাশীদের দ্রুত সেবা প্রদান, ভূমিসংক্রান্ত বিরোধ নিষ্পত্তি ও আগত সেবা প্রত্যাশীদের সাথে সৌজন্যমূলক আচরণে রামপালবাসীকে মুগ্ধ করেছে। সকল প্রকার চাপের ঊর্ধ্বে থেকে তিনি সেবা প্রদানে বিশেষ স্বাক্ষর রেখেছেন।

আরও পড়ুন

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের মরদেহ পৌঁছালো গ্রামের বাড়ি

মানববন্ধনে বক্তব্য রাখেন রামপাল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামাল পাটোয়ারী, সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, মো. কামাল হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক মল্লিক জিয়াউল হক জিয়া, সদস্য সচিব এস, এম আলমগীর কবির বাচ্চু, শেখ মোতাহার আলী, সদর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো. শেরওয়ান শেখ, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক মাজেদুর রহমান জুয়েল, বিএনপি নেত্রী নাজমা বেগম, উপজেলা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি অ্যাডভোকেট মহিউদ্দিন শেখ প্রমুখ। 

মানববন্ধনের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে প্রেসক্লাব রামপালের নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক সংগঠন।

মানববন্ধনে আসা স্থানীয় ব্যবসায়ী রবিউল ইসলাম বলেন, উনি (আফতাব আহমেদ) আমাদের সমস্যার কথা শোনেন এবং দ্রুত সমাধান দেন। এমন কর্মকর্তা রামপালে আগে আসেননি। বদলি হলে আমরা ক্ষতিগ্রস্ত হব। অন্যদিকে শিক্ষিকা সালমা বেগম বলেন, সবার জন্য উনি সমান আচরণ করেন। আমরা চাই উনি এখানেই থাকুন।

আরও পড়ুন

‘আমার জীবন সার্থক’, প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মিলিয়ে বললেন বাদাম বিক্রেতা রাজু

স্থানীয়দের মতে, রামপালে কোনো কর্মকর্তার বদলি ঠেকাতে এটাই প্রথম সম্মিলিত ও একাত্মতার নজির। তাঁদের দাবি, উন্নয়ন ও জনসেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখা, কাঙ্ক্ষিত সেবা দ্রুততার সাথে প্রদান করা এমন এসিল্যান্ড আফতাব আহমেদকে রামপালেই বহাল রাখতে হবে। তার বদলি হলে রামপালবাসী কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হবেন। যে কারণে জনপ্রশাসন উপদেষ্টা, বিভাগীয় কমিশনার ও বাগেরহাট জেলা প্রশাসকের সদয় দৃষ্টি কামনা করেছেন। তাকে বদলি করা হলে নিয়মতান্ত্রিক কর্মসূচি দিবেন এমনটাই জানিয়েছেন রামপালবাসী।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৪৭৭
ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৪৭৭
২৩ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:০৯:১৭


রিয়াদে জরুরি সতর্কতা জারি
রিয়াদে জরুরি সতর্কতা জারি
২৩ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৩৩:৫৯



একদিনে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু
একদিনে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু
২৩ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:১৪:১৫

হাম উপসর্গে একদিনে আরও ৭ শিশুর মৃত্যু
হাম উপসর্গে একদিনে আরও ৭ শিশুর মৃত্যু
২৩ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:০৩:৫৮

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩
ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩
২৩ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:০২:২৩