• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৯:৪৫ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

সৈয়দপুরে কুকুরের কামড়ে আহত ১১ পথচারী হাসপাতালে

১০ আগস্ট ২০২৫ বিকাল ০৩:৩৫:৫৬

সৈয়দপুরে কুকুরের কামড়ে আহত ১১ পথচারী হাসপাতালে

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুর শহরের মোড়ে মোড়ে এখন বেওয়ারিশ কুকুরের জটলা। দলবেঁধে চলা এসব কুকুরের উপদ্রবে অতিষ্ঠ এলাকার লোকজন। শহরের কোনো কোনো মহল্লায় সন্ধ্যার পর কুকুরের কারণে চলাচল করা দুষ্কর। কেউ কেউ কুকুরের কামড়ের ভয়ে অন্য পথে চলাচল করে।

৯ আগস্ট রাতে শহরের কাজীপাড়া,পাঁচমাথা ও গোয়ালপাড়ায় জটলা বেঁধে থাকা কুকুরের কামড়ে ১১ জন পথচারী আহত হয়েছেন। বর্তমানে তারা সৈয়দপুর ১০০ শয্যা সরকারি হাসপাতালে চিকিৎসা সেবা নিচ্ছেন।

কুকুরের কামড়ে আহত দোকানদার গোলাম রব্বানী বলেন, রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে হঠাৎ কুকুর কামড় দেয়।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) নাজমুল হুদা বলেন, আহত ব্যক্তিদের চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।

সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক নুর-ই–আলম সিদ্দিকী বলেন, পৌর এলাকায় অনেক দিন থেকে কুকুরের উপদ্রব বেড়েছে। হাইকোর্টে রিট থাকায় পৌরসভা কর্তৃক নিধন বা নিয়ন্ত্রণের সুযোগ নেই। তবে আইন মেনে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০