• ঢাকা
  • |
  • শনিবার ১৬ই কার্তিক ১৪৩৩ বিকাল ০৫:৪৭:৩১ (31-Oct-2026)
  • - ৩৩° সে:

রূপগঞ্জ থানা জিয়া সৈনিক দলের কমিটি ঘোষণা

৮ আগস্ট ২০২৫ দুপুর ০২:১৬:৪৫

রূপগঞ্জ থানা জিয়া সৈনিক দলের কমিটি ঘোষণা

স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা জিয়া সৈনিক দলের কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে মো. ছানাউল্লাহকে আহ্বায়ক ও মো. আফজালকে সদস্য সচিব করে ২৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেন জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক জিএম সুমন মুন্সী।

৭ আগস্ট বৃহস্পতিবার দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার মাদানীনগর মাদ্রাসা এলাকার এ আর এস টাওয়ারে মতবিনিময় সভায় এ কমিটি অনুমোদন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল নারায়ণগঞ্জ জেলা শাখার আহ্বায়ক জি এম সুমন মুন্সী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা শাখার সদস্য সচিব শফিকুল ইসলাম, মহানগর জিয়া সৈনিক দলের আহ্বায়ক আলী ইমরান, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, সিদ্ধিরগঞ্জ থানা জিয়া সৈনিক দলের সভাপতি মনির হোসেন, সোনারগাঁও থানা জিয়া সৈনিক দলের আহ্বায়ক সালাউদ্দিন, সিদ্ধিরগঞ্জ থানা জিয়া সৈনিক দলের সহ-সাংগঠনিক জাকিরসহ থানা এলাকার নেতৃবৃন্দ।

আরও পড়ুন

রংপুরে মেয়াদোত্তীর্ণ মাছের খাদ্য জব্দ, দুই ফিড ব্যবসায়ীকে জরিমানা

নারায়ণগঞ্জ জেলা শাখার সদস্য সচিব শফিকুল ইসলাম কমিটি ঘোষণার পর নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন।

এসময় তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে রাজনীতি করার আহ্বান জানান। সকল প্রকার অপরাধ ও অন্যায় থেকে দূরে থেকে জাতীয়তাবাদী আদর্শে দেশ গঠনে ভূমিকা রাখার অনুরোধ করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




চাকরি হারালেন ৮ পুলিশ কর্মকর্তা
চাকরি হারালেন ৮ পুলিশ কর্মকর্তা
৩১ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:০৯:১২



হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু
হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু
৩১ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৪২:২৩


পাসের হারে এগিয়ে ঢাকা বোর্ড
পাসের হারে এগিয়ে ঢাকা বোর্ড
৩১ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৩১:৩৮

ঊর্ধ্বতন ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি
ঊর্ধ্বতন ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি
৩১ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:২৩:৪৭