• ঢাকা
  • |
  • বুধবার ১৩ই কার্তিক ১৪৩৩ রাত ০৯:৪৩:১২ (28-Oct-2026)
  • - ৩৩° সে:

ঘোড়াঘাটে ৩৩ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

৭ আগস্ট ২০২৫ দুপুর ০২:৩৫:৩৫

ঘোড়াঘাটে ৩৩ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার আয়োজনে পৌরসভা এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৩৩ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

৬ আগস্ট বুধবার বিকেলে ঘোড়াঘাট পৌরসভা হলরুমে সহকারী প্রকৌশলী আনোয়ার পারভেজের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত হিসাবরক্ষক রাজু আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা আফজাল হোসেন, ঘোড়াঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম, ঘোড়াঘাট আর.সি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানুর আলম, নুরজাহানপুর অব.সামরিক কলোনি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জালাল খাঁন বকুল প্রমুখ।

আরও পড়ুন

সোনারগাঁয়ে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

এছাড়াও শিক্ষার্থীর অভিভাবক, শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। এসময় অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক  ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


এক দিনে বাংলাদেশের দুই জয়
এক দিনে বাংলাদেশের দুই জয়
২৮ অক্টোবর ২০২৬ রাত ০৯:২২:৪৩






ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা
২৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৪:৫৬