• ঢাকা
  • |
  • রবিবার ১৭ই ফাল্গুন ১৪৩২ সকাল ০৬:৩৩:২৪ (01-Mar-2026)
  • - ৩৩° সে:

আশুলিয়ায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৮

৪ আগস্ট ২০২৫ বিকাল ০৫:১০:১৬

আশুলিয়ায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৮

আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ায় অভিযান চালিয়ে ছাত্র-জনতা হত্যা মামলা ও অস্ত্র মামলার আসামীসহ ৮ জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। এ সময় তাদের হেফাজত থেকে ২০টির বেশি দেশীয় অস্ত্রসহ একটি ইলেকট্রিক শকার, দুইটি চোরাই মোটরসাইকেল, পাঁচটি মোবাইলসহ ১০ টি সিমকার্ড ও বেশি কিছু মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

৪ আগস্ট সোমবার সকালে আশুলিয়ার জামগড়া, রূপায়ণ মাঠ ও ভাদাইল এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

Ad
Ad

আটককৃতরা হলো, ছাত্র-জনতা হত্যা মামলার আসামি মো. আল আমিন মন্ডল, একাধিক অস্ত্র মামলার আসামি জুনায়েদ হাসান জুনু এবং কিশোর গ্যাংয়ের সদস্য রোমান ইসলাম, মো. স্বপন, রাফিউল ইসলাম রকি, মনির হোসেন ও ইয়ামিন হোসেন। এ সময় নুরুল হক নামের আরও একজনকে আটক করা হয়।

Ad

পুলিশ জানায়, সকালে আশুলিয়ার জামগড়া, রূপায়ণ মাঠ ও ভাদাইল এলাকায় অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। এ সময় যৌথ বাহিনী ছাত্র-জনতা হত্যা মামলা আসামী, অস্ত্র মামলার আসামী এবং কিশোর গ্যাংয়ের সদস্য সহ ৮ জনকে গ্রেফতার করে। পরে গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ২০টির বেশি দেশীয় অস্ত্রসহ একটি ইলেকট্রিক শকার, দুইটি চোরাই মোটরসাইকেল, পাঁচটি মোবাইলসহ ১০ টি সিমকার্ড ও বেশি কিছু মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান জানান, সকালে বেশ কিছু দেশীয় অস্ত্রসহ ৮ জনকে আটক করে থানায় হস্তান্তর করে যৌথবাহিনী। তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



শিবগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
শিবগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
২৮ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:৩৮:২৬

যমুনা ছেড়েছেন সাবেক প্রধান উপদেষ্টা ড. ইউনূস
যমুনা ছেড়েছেন সাবেক প্রধান উপদেষ্টা ড. ইউনূস
২৮ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:১৫:৫২

ঈদে অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা
ঈদে অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা
২৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৮:২৭


ইরানে হামলার নিন্দা জানাল জাতিসংঘ
ইরানে হামলার নিন্দা জানাল জাতিসংঘ
২৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২২:৪৫


সাতক্ষীরায় ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি আটক
সাতক্ষীরায় ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি আটক
২৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০৬:৩২



Follow Us